শাপলা না দিলে নির্বাচন কীভাবে হয়, দেখে নেব: সারজিস

প্রতিবেদক, রাজনীতি ডটকম
নির্বাচনি প্রতীক শাপলা নিয়ে ইসি সচিবের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন সারজিস আলম। ছবি কোলাজ: রাজনীতি ডটকম

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নির্বাচনি প্রতীক হিসেবে শাপলা দেওয়া না হলে নির্বাচন কীভাবে হয় তা দেখে নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, ‘এনসিপির মার্কা শাপলাই হতে হবে। অন্য কোনো অপশন নাই। না হলে কোনো নির্বাচন কীভাবে হয় আর কে কীভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে, সেটা আমরাও দেখে নেব।’

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নিজের ফেসবুক প্রোফাইল থেকে এক পোস্টে এ কথা বলেন তিনি। এর আগে এ দিন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানিয়েছিলেন, নির্বাচনি প্রতীকের তালিকায় নেই বলে এনসিপির শাপলা প্রতীক পাওয়া হবে না।

ইসি সচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় সারজিস তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ইলেকশন কমিশন সচিব বলেছেন, মার্কার তালিকায় শাপলা নেই। তাই এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। তার মানে কোনো আইনি বাধা নয়, বরং তালিকায় না থাকার কারণে তারা এনসিপিকে শাপলা প্রতীক দিতে পারছে না।’

ইসি কেন নির্বাচনি প্রতীকের তালিকায় শাপলা যুক্ত করেনি, সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন সারজিস। ইসি আদৌ নিরপেক্ষ হিসেবে কাজ করছে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

সারজিস লিখেছেন, ‘যেদিন এনসিপি প্রথম নিবন্ধনের জন্য আবেদন করে, সেদিনই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল এনসিপি শাপলা মার্কা চায়। তাহলে ওই তালিকায় শাপলা মার্কা যুক্ত করা কাদের কাজ ছিল? এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে বসে নাটক দেখেছে? নাকি স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোনো প্রতিষ্ঠান, দল বা এজেন্সির কথামতো উঠবস করেছে?’

এর আগে দুপুরে ইসি সচিব আখতার আহমেদ ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা না থাকায় এনসিপিকে শাপল প্রতীক দিতে ইসির অপারগতার কথা জানান। ইসি সচিব এনসিপিকে সংরক্ষিত তালিকা থেকে বিকল্প একটি প্রতীক বেছে নেওয়ার প্রস্তাব দিতে বলেন।

এর আগে গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সাক্ষাতে এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দের বিষয়ে জানান তিনি। পরে ব্রিফিংয়ে নাসীর বলেন, তার দল এনসিপি শাপলা ছাড়া অন্য প্রতীক নেবে না।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শাপলা, সাদা শাপলা ও লাল শাপলা— এর থেকে আমরা সরছি না। তবে আমরা বিভিন্ন মাধ্যমে ষড়যন্ত্রের খবর পাচ্ছি... তবে নির্বাচনটা যে প্রতীকে হবে, সেটা অবশ্যই শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা— এই তিনটির মধ্যে হতে হবে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে