নিম্নকক্ষে পিআর অযৌক্তিক : সারোয়ার তুষার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বর্তমান বাস্তবতায় নিম্নকক্ষ পিআর অযৌক্তিক বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

নিম্নকক্ষে জামায়াতের পিআর দাবির বিষয়ে তিনি বলেন, আগে স্থানীয় সরকারকে পোক্ত হতে হবে। স্থানীয় সরকার সংস্কারটা আগে নিশ্চিত করতে হবে, সেটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, সেটা নিয়ে তারা কথা বলছে না। ফলে, এই বাস্তবতায় নিম্নকক্ষ অযৌক্তিক।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘সংবিধান পরিবর্তন কোন পথে’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে সারোয়ার তুষার বলেন, জুলাই সনদকে নির্বাচনের আগেই বাস্তবায়ন করতে হবে। কোন পদ্ধতিতে করবেন সেটা আপনারা ঠিক করেন।

তিনি বলেন, বর্তমান সরকার এক বছরের বেশি সময় ধরে আছে। তিন মাসের মধ্যেই তারা নির্বাচন দিয়ে সরে যেতে পারত। কিন্তু তারা তা করেনি। তারা থেকে গেছে যাতে সংস্কার নিশ্চিত করা যায়। তাই জুলাই সনদ বাস্তবায়ন এই সরকারকেই করতে হবে তাদের নিজস্ব বৈধতার জন্য।

নতুন সংবিধান প্রণয়ন নিয়ে এনসিপির এই নেতা বলেন, নতুন সংবিধান প্রণয়ন করতে গেলে দেশের আইন-শৃঙ্খলা ভেঙে পড়বে বলে যারা মনে করেন, তাদের জন্য বলছি সংবিধান বাতিল করে দিলেও ‘ল কন্টিনিউয়াস আইন’ নামে একটা আইন আছে, যেটা দিয়ে নতুন সংবিধান প্রণয়ন হওয়া পর্যন্ত আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারব।

তিনি আরো বলেন, হাইকোর্টের বিকেন্দ্রীকরণ নতুন সংবিধান ছাড়া সম্ভব নয়। এ ছাড়া, নেপালের উদাহরণ দেওয়া হয় তাদের বিপ্লবের পরেই নির্বাচনে চলে গেছে। কিন্তু নেপালে যে গণপরিষদ হয়ে গেছে ২০১৫ সালে এটা কেউ বলছে না। তাদের সমস্যা সংবিধান নিয়ে নয়।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে