প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ হলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
বুধবার (২৩ জুলাই) চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা উপলক্ষে সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত বলেন, আমাদের একজন স্বাস্থ্য উপদেষ্টা আছে, আপনারা তাকে চেনেন? উনি ড. ইউনূসের ভাই-ব্রাদার কোটায় এসেছেন। তার স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ এই স্বাস্থ্য উপদেষ্টা। এই স্বাস্থ্য উপদেষ্টার কোনো প্রয়োজন নাই।
তিনি বলেন, আপনারা এই স্বাস্থ্য উপদেষ্টার কোনো একটিভিটি দেখেছেন? তিনি যে বেতন নেন তা হারাম হবে। তিনি সরকারি চাকায় যে গাড়িতে চড়েন তা জনগণের সঙ্গে বেইমানি। এই স্বাস্থ্য উপদেষ্টা কোনো কাজের না। তিনি স্বাস্থ্য ব্যবস্থা বুঝে না, চিকিৎসা বুঝেন না। উনার একমাত্র যোগ্যতা তিনি গ্রামীণ ব্যাংকে ছিলেন এবং ড. ইউনূসের খুব কাছের মানুষ। এটাই তার যোগ্যতা। এই স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে আমরা কী করব?, যোগ করেন হাসনাত।
তিনি আরও বলেন, 'দুঃখজনক বিষয় হলো, উনি নিজে চিকিৎসা করাতে সিঙ্গাপুর যান। এখন আমরা এ কথা বললে রাগ হয়। ওনাকে নিয়ে একবার কথা বলেছিলাম, এরপর তিনি আমাদের সঙ্গে আর কথা বলেন না।'
স্বাস্থ্য উপদেষ্টার অনতিবিলম্বে জনগণের টাকায় পাওয়া বেতন রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়ে পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন হাসনাত।
বর্তমান সরকারের উদ্দেশে হতাশা প্রকাশ করে তিনি বলেন, 'আমরা অভ্যুত্থানের পর রাষ্ট্রটিকে নতুনভাবে গড়ে তুলতে চেয়েছিলাম। কিন্তু দুঃখজনকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ও আইনশৃঙ্খলা ব্যবস্থায় কোনো বাস্তব পরিবর্তন আসেনি—সব আগের মতোই রয়ে গেছে।'
তিনি আরও বলেন, 'এই সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল, কিন্তু প্রত্যাশার পারদ দিন দিন কমছে। দিন শেষে আপনাদের কাছে আহ্বান জানাব—দলমত নির্বিশেষে আমাদের ফ্যাসিবাদের বিপক্ষে অবস্থান নিতে হবে।'
'ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে,' বলেন হাসনাত।
হাসনাত আবদুল্লাহ বলেন, যে বাংলাদেশে আকাশ থেকে বিমান ভেঙে পড়ে, ভবন ভেঙে পড়ে, আমরা সেই রকম বাংলাদেশ চাই না। হাসিনার আমলে প্রচুর দুর্নীতি হয়েছে, পূর্বের সেই দুর্নীতিগুলোর তদন্ত করা উচিত।
এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্য কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে