শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনসিপি নেতাকে অব্যাহতি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংগঠক মুনতাসির মাহমুদকে দল থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। ৪ নভেম্বর (শনিবার) পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, মুনতাসির মাহমুদকে এর আগেও একটি শোকজ নোটিশ পাঠানো হয়েছিল। গত ১২ অক্টোবর, ২০২৫ তারিখে মুনতাসির মাহমুদকে প্রথম শোকজ করে সাময়িক অব্যাহতি দেওয়া হয় এবং কেন তাকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছিল। এর ভিত্তিতে গত ১৪ই অক্টোবর মুনতাসির মাহমুদ তার লিখিত জবাব দাখিল করলেও, দলের কেন্দ্রীয় কমিটি সেই জবাব পর্যালোচনা করে তা ‘সন্তোষজনক নয়’ বলে উল্লেখ করে।

এছাড়া শৃঙ্খলা কমিটির কার্যক্রম চলমান অবস্থায় সতর্ক করা সত্ত্বেও বারবার সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ এবং পূর্ব পরিকল্পিত কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে চারিদিকে যখন টান টান উত্তেজনা বিরাজ করছে, ঠিক তখনই এমন একটি সিদ্ধান্ত এলো দলটির পক্ষ থেকে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে