প্রতিবেদক, রাজনীতি ডটকম

সব জুলাইযোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে মৃত রুমির পরিবারের সঙ্গে দেখা করতে এসে এসব কথা বলেন তিনি।
সামান্তা শারমিন বলেন, ‘ওসমান হাদির মস্তিষ্ক ভেদ করা বুলেট যেমন আমাদের ছিন্নবিচ্ছিন্ন করে ফেলেছে। এরই মধ্যে যখন সহকর্মী রুমির ঝুলন্ত মরদেহ আমাদেরকে, দেশের সব মানুষকে, সব জুলাইযোদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাচ্ছি।’
তিনি বলেন, ‘জুলাইযোদ্ধাদের চোখ থেকে আড়াল করা যাবে না। তাদের নিরাপত্তার দিকে নজর রাখতে হবে। রুমির এই ঘটনা আমাদের অ্যালার্ট করে। একইসঙ্গে সাহস জোগায়।ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সম্মুখসারির যোদ্ধা জান্নাত আরা রুমির মৃত্যুকে স্বাভাবিকভাবে নিচ্ছে না এনসিপি।’
তিনি আরো বলেন, ‘জুলাই ঘোষণাপত্রে জুলাইযোদ্ধাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা রাখা হয়নি। নির্বাচন এমনভাবে করা হচ্ছে যেখানে প্রশাসনের নির্দিষ্ট কোনো রূপরেখা নেই। এই নির্বাচন কমিশন কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন কমিশন নয়।’
রুমিকে হুমকি দেওয়া হয়েছিল বলে দাবি করে তিনি বলেন, ‘তাকে বুলিংয়ের শিকার হতে হয়েছিল। এনসিপি ও শহীদ পরিবারের ওপর হুমকি আসছে। দিল্লি, রাওয়ালপিন্ডি ও আমেরিকার স্বার্থ রক্ষা করা হচ্ছে। তাদের আচরণ পক্ষপাতমূলক। নির্বাচন ব্যবস্থা ও সংস্কারের ওপর মনোযোগ দেওয়া উচিত।কোনো তথ্য যাতে গোপন করা না হয়।’
এনসিপির এ নেত্রী বলেন, ‘নারীরা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। তাদের বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নেয়নি, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। তার বিপক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের বিষয়ে দলগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
১ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
১ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
১ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
১ দিন আগে