জামায়াতের সঙ্গে জোট হলে এনসিপি বিলীন হয়ে যাবে: আব্দুল কাদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১৭: ১১
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের। ছবি: ফেসবুক থেকে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি জোটের আলোচনা চলছে দীর্ঘদিন ধরেই। মাঝে সে আলোচনা স্তিমিত হয়ে এলেও ভোট কাছে চলে আসায় সে আলোচনা নতুন করে গতি পেয়েছে। খবর মিলেছে, জামায়াতের সঙ্গে এনসিপির জোট চূড়ান্ত, ৩০ আসনে তাদের মধ্যে সমঝোতা হয়েছে।

দুই দলের এই জোট নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। তার একটি ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য ছড়িয়েছে।

আব্দুল কাদের এনসিপি-জামায়াতের জোটবদ্ধ হওয়াকে ‘তারুণ্যের রাজনীতির কবর’ বলে অভিহিত করেছেন। দাবি করেছেন, সারা দেশে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের আশা-আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটিকয়েক নেতার ব্যক্তিগত স্বার্থ হাসিলের লক্ষ্যেই এই আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে এনসিপি।

সবকিছু ঠিক থাকলে আগামীকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে উল্লেখ করে আব্দুল কাদের বলেন, ‘এরই মধ্য দিয়ে কার্যত এনসিপি জামাতের গর্ভে বিলীন হয়ে যাবে।’

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে দেওয়া পোস্টে জোটের ভেতরে আসন ভাগাভাগি ও আর্থিক লেনদেনের অভিযোগ নিয়ে আব্দুল কাদের তার পোস্টে নানা তথ্য তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, এনসিপি প্রাথমিকভাবে ৫০টি আসন দাবি করলেও দীর্ঘ দরকষাকষি শেষে ৩০টি আসনে সমঝোতা চূড়ান্ত হয়েছে।

আব্দুল কাদেরের দেওয়া তথ্য, জোটের শর্ত অনুযায়ী এনসিপি বাকি ২৭০টি আসনে কোনো প্রার্থী দিতে পারবে না এবং সেসব আসনে তারা জামায়াতকে সর্বাত্মক সহযোগিতা করবে।

জামায়াতের পক্ষ থেকে প্রতিটি আসনের বিপরীতে এনসিপিকে দেড় কোটি টাকা করে নির্বাচনি খরচ দেওয়া হবে বলেও দাবি করেন আব্দুল কাদের। বলেন, সমঝোতার ৩০ আসনে কারা কারা চূড়ান্ত হবেন সেই দায়িত্ব জামায়াতের পক্ষ থেকে এনসিপির একজনকে ঠিক করে দেওয়া হয়েছে।

আব্দুল কাদেরের পোস্ট অনুযায়ী, নাসীরউদ্দীন পাটওয়ারী ও জামায়াতের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মিলে প্রার্থী তালিকা চূড়ান্ত করবেন।

পোস্টে সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়েও গুরুতর অভিযোগ উত্থাপন করেন আব্দুল কাদের। তিনি দাবি করেন, ছোটন গংদের সঙ্গে নাহিদ ইসলামের একটি সমঝোতা হয়েছে, যেখানে পশ্চিমা বিশ্বের চাওয়াকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

আব্দুল কাদেরের ভাষ্য, পশ্চিমারা জামায়াতকে সরাসরি রাষ্ট্রপ্রধান হিসেবে দেখতে চায় না বিধায় সমঝোতা অনুযায়ী নির্বাচনে জিতলে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবেন, আর বিরোধী দলে গেলে তিনি বিরোধী দলীয় নেতার ভূমিকা পালন করবেন।

বিপ্লব পরবর্তী সময়ে তরুণদের ত্যাগের কথা স্মরণ করে আব্দুল কাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, এত এত তরুণ নিজের গোছানো ক্যারিয়ার, পরিবার পরিজন বাদ দিয়ে দেশের হাল ধরতে এসেছিল, একটা সম্ভাবনা তৈরি করেছিল, স্বপ্ন দেখেছিল। নাহিদ ইসলামরা গতকাল রাতে গিয়ে সেই স্বপ্নকে মাটিচাপা দিয়ে এসেছেন!

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

১ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

১ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

১ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

১ দিন আগে