মধ্যরাতে বার্তা— জুলাই সনদে সই করবে না এনসিপি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি স্পষ্ট না হওয়ার যুক্তিতে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ সই করবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুধু তাই নয়, জুলাই সনদ সইয়ের অনুষ্ঠানে না থাকার সিদ্ধান্তও নিয়েছে দলটি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় দলটির পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর আগে এ দিন সংবাদ সম্মেলন করে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছিলেন, জুলাই সনদের আইনি ভিত্তি সম্পর্কে নিশ্চিত না হলে দলটি সনদে সই করবে না।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ সইয়ের অনুষ্ঠান হবে। ঐকমত্য কমিশনের সভাপতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আড়ম্বরপূর্ণভাবে জুলাই সনদ সইয়ের ঐতিহাসিক ক্ষণ উদযাপনে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

এ অনুষ্ঠানে অংশ নিতে ও জুলাই সনদে সই নিতে এরই মধ্যে রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দল এ আমন্ত্রণ পেয়েছে।

এ আমন্ত্রণে সাড়া দেবে না বলেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাল এনসিপি। দলটির নেতা মুশফিক উস সালেহীনের পাঠানো বার্তাতেও সেটিই নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, শুক্রবার জুলাই সনদ সই অনুষ্ঠানে এনসিপি অংশগ্রহণ করবে না।

এ অনুষ্ঠানে অংশ না নেওয়ার কারণ ব্যাখ্যা করে বার্তায় বলা হয়েছে, এই স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে (জুলাই সনদের) আইনি ভিত্তি অর্জন হবে না, এটা কেবল আনুষ্ঠানিকতা। আমরা বহুবার আইনি ভিত্তির কথা বলেছি। তাই এখানে অংশ নিচ্ছি না।

এদিকে বৃহস্পতিবার ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, শুক্রবার রাজনৈতিক দলগুলো জুলাই সনদে সই করার পর এতে আর সংশোধনীর সুযোগ নেই। তবে কোনো রাজনৈতিক দল যদি শুক্রবার না করে পরেও জুলাই সনদে সই করতে চায়, তাদের জন্য সে সুযোগ উন্মুক্ত থাকবে।

বৃহস্পতিবার ঐকমত্য কমিশনের মেয়াদও ১৫ অক্টোবর থেকে বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। এ প্রসঙ্গ উল্লেখ করে এনসিপির বার্তায় বলা হয়েছে, ঐকমত্য কমিশন যেহেতু সময় বাড়িয়েছে, আমরা সেখানে অংশগ্রহণ করে আমাদের অবস্থান তুলে ধরব। দাবি পূরণ হলে পরবর্তীতে সই করব।

বুধবার (১৫ অক্টোবর) ঐকমত্য কমিশনের ‘অতি জরুরি’ বৈঠকেও জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা হয়নি বলে জানিয়েছিল এনসিপি। আইনি ভিত্তির পাশাপাশি এই সনদ বাস্তবায়নে সাংবিধানিক দাবিও বারবার জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।

এসব দাবি থাকলেও জুলাই সনদে আপাতত আর কোনো সংশোধনী আসবে না বলে জানিয়েছে ঐকমত্য কমিশন। ফলে এনসিপিও তাদের জুলাই সনদে সই না করার সিদ্ধান্ত থেকে আর সরে আসেনি।

এর মধ্যে বৃহস্পতিবার দিনভর ঐকমত্য কমিশনের একটি প্রতিনিধি দল এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে তাকে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে হাজির করানোর চেষ্টা করেছে। তবে সে চেষ্টা ব্যর্থ হয়েছে, তা দলটির মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো বার্তাতেই স্পষ্ট হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে