এক কার্ডের মধ্যে সব সুবিধা নিয়ে আসব: নাহিদ ইসলাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০০: ১০
বৃহস্পতিবার এনসিপির ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: নাহিদ ইসলামের ফেসবুক থেকে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ক্ষমতায় এলে একটি কার্ডের মধ্যে আমরা সব সুযোগ-সুবিধা নিয়ে আসব। এখন তো কার্ডের রাজনীতি চলছে, আমরা বলছি, একটা কার্ডই প্রয়োজন; সেটা হবে এনআইডি কার্ড বা নাগরিক কার্ড। 

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি ইশতেহার ঘোষণার পর তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, আমরা নতুন বন্দোবস্তের লক্ষ্য থেকে সরে আসিনি। সংস্কারের প্রতিশ্রুতি আমরা পেয়েছি যেগুলো গণভোটের মাধ্যমে বাস্তবায়িত হবে। জোট ক্ষমতায় এলে অংশীদারির ভিত্তিতে এ বিষয়গুলো আমরা বাস্তবায়ন করব। ভিন্ন ভিন্ন দল থাকলেও এই জোট সরকার গঠন করলে কোনো একটি নির্দিষ্ট দলের পরিকল্পনায় কাজ করবে না। 

দলের ইশতেহার প্রসঙ্গে তিনি বলেন, বাস্তবায়নযোগ্য ইশতেহার দেওয়ার চেষ্টা করেছি। অনেকেই অনেক বড় বড় কথা বলে নির্বাচনের আগে। তবে আমরা বাস্তবতার ভিত্তিতে প্রণয়ন করেছি। সরকার গঠন করলে আমরা শিক্ষা, সংস্কার, স্বাস্থ্য নারীর ক্ষমতায়ন নিয়ে জোটের সঙ্গে সমন্বয় করে কাজ করব।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৪ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৫ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৬ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

২০ ঘণ্টা আগে