প্রতিবেদক, রাজনীতি ডটকম

যারা সংস্কারের বিপক্ষে তাদের সঙ্গে কোনো জোট নয় মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা সংস্কারের পক্ষে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে এবং ২৪–কে সমর্থন করেছেন তারা যদি আসতে চায় তাহলে তাদের সঙ্গে এনসিপি জোটবদ্ধ হতে পারে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ শহরে এনসিপির জেলা ও মহানগর কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠান শেষ সাংবাদিকদের এ কথা বলেন তিনি। শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত নতুন সমবায় মার্কেট ভবনের ৯ম তলায় এনসিপির জেলা ও মহানগর দলীয় কার্যালয় স্থাপন করা হয়েছে।
আওয়ামী লীগ আগুনসন্ত্রাসের উৎপাদন করছে অভিযোগ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ দলটিকে ঠেকাতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের উপযোগিতা ফুরিয়ে গেছে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না, গত দুই দিনের কার্যক্রমে তা প্রমাণ হয়েছে।’
হাসনাত বলেন, ‘টকশোতে এতদিন আওয়ামী লীগের সুবিধাভোগীরা আওয়ামী লীগের পক্ষে বৈধতা উৎপাদন করেছে। গত দুই দিনে আওয়ামী লীগের কার্যক্রম আবারও স্পষ্ট হয়েছে তাদের বৈধতা দেওয়া সম্ভব না।’
নারায়ণগঞ্জে গডফাদারের রাজনীতি এই জেলার ঐতিহ্যকে কলুষিত করেছে উল্লেখ করে হাসনাত বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্য প্রতিষ্ঠানগুলোকে সুসংহত করতে না পারলে কোনো অবস্থাতেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়।’
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও জেলা এনসিপির সমন্বয়ক আব্দুল্লাহ আল আমিন অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী, এনসিপি কেন্দ্রীয় সদস্য ও জেলা যুগ্ম সমন্বয়ক আহমেদুর রহমান তনুসহ এনসিপি, যুবশক্তি, শ্রমিকশক্তি ও ছাত্রশক্তির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে