প্রতিবেদক, রাজনীতি ডটকম

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে দলকে অবহিত না করে কক্সবাজার ভ্রমণে যাওয়ার ঘটনায় পাঁচ কেন্দ্রীয় নেতাকে দেওয়া শোকজ তথা কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করে নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (১৬ আগস্ট) দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শোকজের জবাব বিশ্লেষণে ওই ঘটনায় দলীয় শৃঙ্খলার ব্যত্যয় না ঘটায় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশে শোকজ নোটিশগুলো প্রত্যাহার করা হয়েছে। বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে।
এর আগে গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি সরকার নানা আয়োজনে উদযাপনের কর্মসূচি গ্রহণ করে। সে দিন জুলাই ঘোষণাপত্রও পাঠ করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
এ দিন দুপুরে খবর পাওয়া যায়, এনসিপির কেন্দ্রীয় পাঁচ নেতা মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ার এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও তার স্ত্রী জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা কক্সবাজারে অবস্থান করছেন।
শুরুতে খবর চাউর হয়, এনসিপির শীর্ষ এই পাঁচ নেতা কক্সবাজারের একটি হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন। পরে জানা যায়, পিটার হাস দেশেই অবস্থান করছেন না। তবে বৈঠক না হলেও এমন গুরুত্বপূর্ণ একটি দিনে জুলাই অভ্যুত্থানে বড় ভূমিকা রাখা এসব নেতাদের কক্সবাজার ভ্রমণ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
এসব আলোচনার মুখে এনসিপি পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। নোটিশের জবাবে অনুষ্ঠানে যোগ না দেওয়ার কারণ হিসেবে পাঁচ নেতার কেউ কেউ বলেন, ‘অসম্পূর্ণ’ জুলাই ঘোষণাপত্র দেওয়ার প্রতিবাদে তারা কক্সবাজারে গিয়েছিলেন। তারা কেউ রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন না বলেও দাবি করেন।
কক্সবাজার সফর নিয়ে চরিত্র হনন ও বৈঠকের গুজবের মধ্যে ব্যক্তিগত সফর নিয়ে এ ধরনের কারণ দর্শানোর নোটিশের যথার্থতা নিয়ে সমালোচনাও করেন এনসিপি নেতারা।
কক্সবাজার সফর নিয়ে চরিত্র হনন ও বৈঠকের গুজবের মধ্যে ব্যক্তিগত সফর নিয়ে এ ধরনের কারণ দর্শানোর নোটিশের যথার্থতা নিয়ে সমালোচনাও করেন এনসিপি নেতারা।কক্সবাজার সফর নিয়ে চরিত্র হনন ও বৈঠকের গুজবের মধ্যে ব্যক্তিগত সফর নিয়ে এ ধরনের কারণ দর্শানোর নোটিশের যথার্থতা নিয়ে সমালোচনাও করেন এনসিপি নেতারা।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে