নুরের ওপর হামলায় নিন্দা জামায়াতের, বিক্ষোভ মিছিল এনসিপির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
হাসপাতালে আহত নুরুল হক নুর। ছবি: রাজনীতি ডটকম

জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গণঅধিকারের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। একই ঘটনার প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দুটি দলই এ ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সংঘর্ষে গুরুতর আহত হন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শুক্রবার রাতে বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে জামায়াতের এই নেতা বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে রাজধানীর বিজয়নগরে আওয়ামী ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির সন্ত্রাসীদের ন্যক্কারজনক হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি অন্যতম জুলাই যোদ্ধা নূরুল হক নুরসহ অর্ধ শতাধিক নেতাকর্মী গুরুতরভাবে আহত হয়েছেন। আমরা এ মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি ও তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সেই সঙ্গে আমরা আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিবাদের পতনের পর এ হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। আমরা একটি গণতান্ত্রিক, শন্তিপূর্ণ ও সহনশীল রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করি। জাতি যখন নতুন বাংলাদেশ বিনির্মাণের দিকে এগিয়ে যাচ্ছে, তখন এ ধরনের হামলা ফ্যাসিবাদের কথাই স্মরণ করিয়ে দেয়।

অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনি দৃষ্টান্তমূলক শাস্তি বিধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।

এদিকে নুরুল হক নুরের গুরুতর আহত হওয়ার ঘটনায় শুক্রবার মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি। দলের ঢাকা মহানগর শাখার উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে একটি সংক্ষিপ্ত পথ সমাবেশও করেছে দলটি।

সমাবেশে এনসিপি নেতারা বলেন, নুরুল হক নুরের ওপর এ হামলা ফ্যাসিবাদের প্রতিধ্বনির কথাই মনে করিয়ে দেয়। জুলাই অভ্যুত্থানের পর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা হামলায় জড়িত, ভিডিওতে তাদের স্পষ্ট দেখা যাচ্ছে। তাদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচার করতে হবে।

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেন, এ হামলা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, জুলাই আন্দোলন এখনো শেষ হয় নাই। গত বছর জুলাই-আগস্টে আইনশৃঙ্খলা যেভাবে ছাত্র-জনতার ওপর হামলা করেছে, আজও একই কায়দায় তারা হামলা করেছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব সমাবেশে বলেন, দিল্লিতে বসে ফ্যাসিস্ট হাসিনা এখনো দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছেন। পুলিশ-প্রশাসন-গোয়েন্দা বাহিনীসহ সবখানে যেসব কর্মকর্তা সেই ফ্যাসিবাদী শক্তির দোসর হয়ে দেশের বিরুদ্ধে কাজ করেছিলেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে আমরা দেখিনি।

এনসিপির এই নেতা আরও বলেন, আমরা দেখেছি, আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য নগ্নভাবে জনগণের টাকা দিয়ে কেনা বুট দিয়ে নগ্নভাবে নুরুল হক নুর ভাইকে তারই অফিসের নিচে তার বুকে লাথি মেরেছে। সেই লাথি বাংলাদেশের বুকে মারা হয়েছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, ষড়যন্ত্রকারীরা হুঁশিয়ার হয়ে যান। নুরুল হক নুরকে যে সদস্য লাথি মেরেছেন, তাকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে