এনসিপি ছাড়লেন তাসনিম জারা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ২৩: ৪৭

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। একইসঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির শীর্ষস্থানীয় এক নেতা রাজনীতি ডটকমকে তার পদত্যাগের খবরটি নিশ্চিত করেছেন। তাসনিম জারা নিজেও ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছেন।

এর আগে, এদিন সন্ধ্যায় ফেসবুকে দেওয়া পোস্টে তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ঘোষণা দেন।

পোস্টে তাসনিম জারা লিখেন, ‘প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী,আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি বলেন, ‘আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়বো। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকা-৯ থেকে অংশগ্রহণ করবো।’

পোস্টে তাসনিম জারা আরো বলেন, ‘একটা দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে, সুসংগঠিত কর্মী বাহিনী থাকে। সরকার ও প্রশাসনের সাথে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগ থাকে। তবে আমি যেহেতু কোন দলের সাথে থাকছি না, তাই আমার সে সব কিছুই থাকবে না। আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠা, এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন, তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাবো।’

এনসিপির কেন্দ্রীয় রাজনীতিতে তাসনিম জারা অত্যন্ত প্রভাবশালী অবস্থানে ছিলেন। তিনি কেবল দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিবই ছিলেন না, বরং দলটির ১০ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন। দলের নীতিনির্ধারণী পর্যায় থেকে শুরু করে নির্বাচনী কৌশল প্রণয়নে তার সরাসরি ভূমিকা ছিল। এমন একজন গুরুত্বপূর্ণ নেত্রীর হঠাৎ পদত্যাগ এবং স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দলটির অভ্যন্তরে বড় ধরনের অস্থিরতা ও অনিশ্চয়তার জন্ম দিয়েছে।

জামায়াতে ইসলামীর সাথে এনসিপির জোটবদ্ধ হওয়ার খবর আসার পর থেকেই দলটির অঙ্গসংগঠনগুলোর ভেতরে আদর্শিক বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে। দলের একটি অংশ এই জোটের সিদ্ধান্তের কড়া বিরোধিতা করছে, যা তৃণমূল পর্যায়েও ছড়িয়ে পড়েছে। তাসনিম জারার পদত্যাগ এই ফাটলকেই আরও প্রকাশ্যে নিয়ে এলো বলে ধারণা করা হচ্ছে। এতদিন ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রচারণা চালানো এই নেত্রী এখন কোনো দলীয় পরিচয় ছাড়াই ঢাকা-৯ আসন থেকে লড়বেন।

তাসনিম জারার এই প্রস্থান এনসিপির নির্বাচনী পরিকল্পনায় বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে যখন তিনি নিজেই নির্বাচন পরিচালনা কমিটির প্রধান একজন ব্যক্তি ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

১ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

১ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

১ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

১ দিন আগে