মৌলিক সংস্কারের রূপরেখা জুলাই সনদে থাকতে হবে: নাহিদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জুলাই সনদে মৌলিক রাজনৈতিক সংস্কারের রূপরেখা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘মৌলিক সংস্কার ছাড়া এ সনদ পূর্ণাঙ্গ হবে না। উচ্চকক্ষ বিষয়ে বিএনপিসহ বেশকিছু দলের প্রস্তাব এসেছে। আমরা বলেছি, উচ্চকক্ষ ভোটের অনুপাতে পিআর অনুসারে হতে হবে। আসন অনুযায়ী নয়।’

সোমবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে জামালপুর জেলা পরিষদ ডাকবাংলো মিলনায়তনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি আরও বলেন, ‘উচ্চকক্ষ রাষ্ট্রক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতার জন্য অপরিহার্য। তবে এখনো এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়নি। একমত না হলে জুলাই সনদ স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আমরা সন্দিহান। আমাদের অবস্থান পরিষ্কারের ঐকমত্যের ভিত্তিতে উচ্চকক্ষের কাঠামো নির্ধারিত হলেই সনদ চূড়ান্তভাবে বিবেচনায় আসবে।’

এনসিপি আহ্বায়ক জানান, ‘আমরা চাই, আগামী ৫ আগস্টের মধ্যেই সনদ প্রস্তুত হোক এবং তা সর্বদলীয় ঐকমত্যের ভিত্তিতে ঘোষিত হোক। নির্বাচন সামনে রেখে প্রশাসন ও পুলিশ এখনো নিরপেক্ষ আচরণ করছে না। সুষ্ঠু নির্বাচনের জন্য ‘লেভেল প্লেইং ফিল্ড’ নিশ্চিত করতে হবে, আর সেটি নিশ্চিত হবে জুলাই সনদের মাধ্যমেই।’

এ সময় শহীদ পরিবারের সঙ্গে এনসিপির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, সদস্য মশিউর রহমান শুভ এবং জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে এনসিপির আয়োজনে শহীদদের স্মরণে পদযাত্রা ও পথসভার আয়োজন করা হয়। পদযাত্রাটি তমালতলা, বকুলতলা চত্বর হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

এ কর্মসূচির মূল বার্তা ছিল জুলাই অভ্যুত্থানের চেতনা পুনর্জাগরণ, বিচার ও মৌলিক সংস্কার।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে