প্রধান উপদেষ্টা লন্ডনে সিজদা দিয়ে নির্বাচনের ওহি পেয়েছেন: নাসীরুদ্দীন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণার কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা লন্ডন থেকে ওহি পেয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন।

নাসীরুদ্দীন বলেন, আমাদের নোবেল লরিয়েট ইউনূস স্যার (প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস), বাংলাদেশের মানুষ ওনার চোখে পড়ে না, ওনার লন্ডন যেতে হয়। লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন। সিজদা দিয়ে ওহির মাধ্যমে আদেশ পেয়েছেন৷ সেটা একটা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে ‘জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় প্রধান উপদেষ্টার সমালোচনা করে নাসীর আরও বলেন, তিনি নির্বাচনের রোডম্যাপ দিয়েছেন। কোন নির্বাচন? এ সংবিধানের অধীনে। তো আপনার সিজদাটা ঠিক হয় নাই। আপনার সিজদা দিতে হবে বাংলাদেশের জনগণের প্রতি। কারণ, জনগণ আপনাকে বসিয়েছেন, সে সিজদার মাধ্যমে আপনি সঠিক দিকনির্দেশনা পাবেন।

এ ধরনের কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না উল্লেখ করে গণপরিষদ নির্বাচনের দাবি তোলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বলেন, বর্তমানে যে পরিস্থিতিগুলো চলছে, আমরা এনসিপি জনগণকে সংগঠিত করে ভবিষ্যৎ বাংলাদেশের নতুন একটি সংবিধানের জন্য মাঠে নামছি এবং বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয়, আগে গণপরিষদ নির্বাচন হতে হবে।

গণপরিষদ নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে ইতিহাস থেকে উদাহরণ টেনে আনেন নাসীর। বলেন, নেপাল, তুরস্ক ও তিউনিসিয়ায় গণপরিষদ নির্বাচন হয়েছে। যারা ডিসেম্বর নির্বাচনের কথা বলতেন, তারা এখন ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে। তারা সংস্কার ও গণপরিষদ নির্বাচন বুঝেন না। অথচ ১৯৭৮ সালের ১৭ এপ্রিল দ্বিতীয় ফরমানের মাধ্যমে জিয়াউর রহমানও গণপরিষদ নির্বাচনের কথা বলেছিলেন।

তিনি আরও বলেন, কয়েক দিন আগে আমলা থেকে রাজনৈতিক নেতা হয়ে যাওয়া একজন বলেছেন, স্বাধীনতার আগে গণপরিষদ নির্বাচন হয়েছে। এখন দরকার নেই। মূলত তাদের মাথায় গুম-খুন ও দুর্নীতির চিন্তা থাকে। তাই তারা এমনটি বলেছেন।

বর্তমান সংবিধান ফ্যাসিস্টের তৈরি বলে আখ্যায়িত করে তা বাতিলের দাবিও করেন এনসিপির এই মুখ্য সমন্বয়ক।

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানের সমালোচনা করে তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র পাঠের সময় কতগুলো রাজনৈতিক দলের নেতাদের পাশে রাখা হয়েছে। অথচ সেখানে শহিদ পরিবারের সদস্যদের রাখা উচিত ছিল।

দুর্নীতির যেকোনো ধরনের অভিযোগ অস্বীকার করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে পাটোয়ারী বলেন, আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ পেলে জনসমক্ষে আসব না। প্রয়োজনে চায়ের দোকান দিয়ে চলব।

অনুষ্ঠানে সভায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ছাড়াও জহুরুল ইসলাম, আরিফ সোহেল, ফরিদুল হকসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে