ভাসানী না থাকলে শেখ মুজিব তৈরি হত না: নাহিদ

টাঙ্গাইল প্রতিনিধি

ভাসানী না থাকলে শেখ মুজিব তৈরি হতে পারতেন না উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমরা এই সমাবেশে মাওলানা ভাসানীকে শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই। মাওলানা ভাসানীকে ইতিহাসে স্মরণ করা হয় না। ভাসানীর মতো মহান রাজনৈতিক পুরুষ থাকা সত্ত্বেও শুধু একজনকে জাতির পিতা ঘোষণা করা হয়েছে। গত ৫৪ বছরে একজন ব্যক্তিকে পূজা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘গত ৫৪ বছরে একজন ব্যক্তিকেই পূজা করা হয়েছে। অথচ ভাসানীরা না থাকলে শেখ মুজিবও তৈরি হতে পারতেন না। বাংলাদেশে কেবল একজন নন, অনেক জাতির পিতা রয়েছেন—তাদের অন্যতম মওলানা ভাসানী। তিনি কৃষক-শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য আজীবন সংগ্রাম করেছেন। জাতীয় নাগরিক পার্টি তাঁর সেই আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে চায়।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘মওলানা ভাসানী শুধু বাংলাদেশের নন, উপমহাদেশের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল আসামে। সেখানে তিনি বাঙালি মুসলিম কৃষকদের ভূমি ও নাগরিক অধিকারের জন্য লড়াই করেছিলেন, যে লড়াই আজও আসামের বাঙালি মুসলমান ও হিন্দুদের করতে হচ্ছে।’

তিনি বলেন, ‘‘মওলানা ভাসানীই প্রথম ব্যক্তি যিনি কাগমারী সম্মেলনের মাধ্যমে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন। স্বাধীনতার পর তিনি বলেছিলেন, ‘আমি পিঞ্জর ভেঙেছি দিল্লির দাসত্ব-গোলামি করার জন্য নয়।’’

টাঙ্গাইল শাড়িকে ভারতের পশ্চিমবঙ্গের নামে জিআই পণ্যের স্বীকৃতি দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘তাঁতশিল্পকে পুনরুদ্ধার করতে হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে—এই বিশ্বাস থেকে আমরা কৃষকদের সংগঠিত করতে চাই, যাতে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, উত্তরাঞ্চলের সংগঠক আজাদ খান ভাসানী, টাঙ্গাইল জেলার মুখ্য সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেলসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।

এর আগে নেতারা টাঙ্গাইল সার্কিট হাউসের সামনে থেকে পদযাত্রা শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে পৌঁছান। সোমবার রাতে নাহিদ ইসলামসহ দলের একাধিক শীর্ষস্থানীয় নেতা টাঙ্গাইল সার্কিট হাউস ও বিভিন্ন গেস্ট হাউসে রাত্রীযাপন করেন। তার আগে রাতে তারা সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেন।

এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এবং সমাবেশস্থলে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিল।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে