প্রতিবেদক, রাজনীতি ডটকম

আজ জাতীয় প্রেস ক্লাবের অতিরিক্ত সাধারণ সভায় ক্লাবের বর্তমান ব্যবস্থাপনা কমিটির মেয়াদ এক বছর বৃদ্ধি করে ২০২৫ সালের ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়। ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া তার লিখিত বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে সদস্যদের মতামতের জন্য প্রস্তাবটি পেশ করলে তা সর্বসম্মতভাবে গৃহীত হয়।
প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন ক্লাবের সদস্য আমিরুল ইসলাম কাগজী, সরদার ফরিদ আহমদ, কায়কোবাদ মিলন, মাহবুব আলম, মাহমুদ শফিক, সৈয়দ তোশারফ আলী, বাছির জামাল, শহিদুল ইসলাম, খুরশীদ আলম, সাঈদ খান, খন্দকার আলমগীর হোসেন, ডি এম অমর, রোজী ফেরদৌস, মমতাজ বিলকিস বানু, শাহিন হাসনাত, ওবায়দুর রহমান শাহিন ও সুলতান মাহমুদ।
সভায় বক্তারা ফ্যাসিবাদের দোসরদের অবিলম্বে প্রেস ক্লাব থেকে বহিষ্কারের দাবি জানান। তারা বিগত কমিটির অনিয়ম ও আর্থিক দুর্নীতি তদন্ত করে তা প্রকাশের আহ্বান জানান। তারা আজকের অতিরিক্ত সভায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সদস্য পদ বাতিলেরও দাবি জানান।
সভায় ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, সৈয়দ আবদাল আহমদ, কবি আবদুল হাই শিকদার, মাসুমুর রহমান খলিলী, মো মোমিন হোসেন, শাহনাজ বেগম পলি এবং কোষাধ্যক্ষ বখতিয়ার রানা উপস্থিত ছিলেন।

শফিকুর রহমান বলেন, “ইন্টেরিম গভর্নমেন্টের পরিচয় ছিল নিরপেক্ষ, দল নিরপেক্ষ। তারাও এই ষড়যন্ত্রে শরিক ছিল। এটা তারাই স্বীকার করেছে যে, ষড়যন্ত্র করে ১১ দলকে হারানো হয়েছে।”
২ দিন আগে
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল হামলা এবং কয়েকজন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। একই সঙ্গে স্থানীয় প্রশাসন এ হামলার দায় এড়াতে পারে না উল্লেখ করে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে দলটি।
৩ দিন আগে
রাশেদ খাঁন লেখেন, “আমরা না হয় বিরোধিতা বা সমালোচনা করতে পারি। কিন্তু একসঙ্গে একজোটে থেকে কীভাবে এনসিপির উত্থান ও জাগরণ ঠেকাতে জাশি (জামায়াত-শিবির) এমন ফ্রেমিং করা শুরু করলো? যেখানে জাশির (জামায়াত-শিবির) পক্ষ থেকে বিবৃতি বা বিক্ষোভ করে জোটসঙ্গীদের পাশে থাকার কথা ছিল।”
৩ দিন আগে
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ। তিনি বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
৩ দিন আগে