তফসিল ঘোষণা রক্তপাতকে উসকানি দেবে: জেএসডি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জাতীয় সমাজতান্ত্রিক দল

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নেতারা বলেছেন, নির্বাচনের আগে শক্তি প্রয়োগ করে বিরোধী দলকে রাজনৈতিক মাঠ থেকে বিতাড়িত করা, আটক-গ্রেপ্তার ও নিপীড়ন করে নীল নকশার অংশ হিসেবে একতরফা নির্বাচনের ঘোষণা হবে সংঘাত এবং রক্তপাতকে উসকানি দেয়া। এর পরিণতি হবে ভয়াবহ। যা রাষ্ট্রকে বিপজ্জনক হুমকির দিকে নিয়ে যাবে। তফসিল ঘোষণার পর সংঘাত-সংঘর্ষ ও রক্তপাতের সকল দায়-দায়িত্ব সরকার ও নির্বাচন কমিশনকে বহন করতে হবে।

মঙ্গলবার দলটির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।

বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি চরম নৈরাজ্য ও বিপর্যকর পর্যায়ে উপনীত হয়েছে। যেভাবে বিরোধীদের দমন-পীড়ন করা হচ্ছে, নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে, বাড়িতে বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে, গণতান্ত্রিক প্রক্রিয়া ও প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেয়া হয়েছে, মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সরকারদলীয় আধিপত্য বিস্তার করা হয়েছে, তাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার কোনো বাস্তবতা নেই।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপিও ফ্যাসিবাদী আ.লীগের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির

বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ

৪ দিন আগে

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৪ দিন আগে

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৪ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৪ দিন আগে