বিএনপি সন্ত্রাসী দল, তাদের সঙ্গে সংলাপ নয়: কাদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ওবায়দুল কাদের। ফাইল ফটো

বিএনপিকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সন্ত্রাসের সঙ্গে কোনো সংলাপ হতে পারে না। বিএনপি প্রমাণ করেছে, তারা একটি সন্ত্রাসী দল।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, বিএনপির আন্দোলন বিএনপি নিজেই পণ্ড করেছে। তারা নিজেদের জনগণ থেকে বিচ্ছিন্ন করেছে দুটি ঘটনায়। প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়ে ও একজন পুলিশ সদস্যকে প্রকাশ্যে হত্যা করেছে। এরপর বিএনপির সঙ্গে জনমত থাকার কথা নয়।

অবরোধ প্রসঙ্গে তিনি বলেন, অপরোধ ডেকে দলটির নেতারা গুহায় ঢুকে গেছে। আর কিছু নেতা বাসায় বসে হিন্দি সিরিয়াল দেখে। আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে পুনর্ব্যক্ত করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশের সংবিধান পরিবর্তন হচ্ছে না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনে কে আসল, কে আসল না, সেটা কোনো বিষয় নয়। বিএনপি না এলে জোর করে আনতে যাব কেন?

কাদের বলেন, আগামী ৪ নভেম্বর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দিন এমআরটি লাইন ফাইভের হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার মেট্রোলাইনের নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে বিকেল চারটায় মতিঝিলে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল

স্থানীয় সরকার নির্বাচনের আইন ও বিধিমালার সংশোধন, নির্বাচন কমিশনে ‘বিএনপিপন্থী’ অতিরিক্ত সচিব নিয়োগ, সাতক্ষীতা-৪ আসনের জামায়েতের এমপির গাজী নজরুল ইসলামের বিষয়সহ আরও কয়েকটি বিষয়ে আলোচনা হতে পারে।

৭ ঘণ্টা আগে

বুধবার হবিগঞ্জে ফের সমাবেশ এনসিপির, সারা দেশেও বিক্ষোভ

হবিগঞ্জে দলীয় নেতাকর্মীদের ওপর হামলা করে তাদের অবরুদ্ধ রাখার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাশাপাশি যে হবিগঞ্জে হামলার ঘটনা ঘটেছে, সেখানে ফের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। বিএনপি কত রক্ত ঝরা

১৮ ঘণ্টা আগে

দলীয়করণ চললে বিএনপি থেকে ‘জাতীয়তাবাদী’ শব্দ বাদ দিতে হবে: সারজিস

সোমবার (২৭ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি’ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

১ দিন আগে

বিএনপিকে ফ্যাসিবাদী বলা জামায়াতের ‘জ্ঞানের অভাব’: ফখরুল

সিলেটে জামায়াতের জনসভায় দলটির আমিরের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, জামায়াতের নেতার উচিত নিজেদের দলের গঠনতন্ত্র আগে ভালোভাবে পড়া।

২ দিন আগে