ছাত্র-জনতার ওপর নিক্ষিপ্ত প্রতিটি গুলির হিসাব নেওয়া হবে: আমিনুল হক

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ছাত্র-জনতার গণআন্দোলনে প্রত্যেকটি গুলি ও রক্তের হিসেব নেয়া হবে উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, অবৈধ ফ্যাসিষ্ট আওয়ামী স্বৈরাচার সরকার গত ১৭ বছরে যেভাবে দেশে গুম-খুন-হত্যা, জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, আন্দোলনে ছাত্র-জনতার ওপরে যেভাবে গুলি করা হয়েছে এর প্রত্যেকটি গুলির হিসাব নেয়া হবে এবং প্রত্যেকটি রক্তের হিসাব নেয়া হবে।

শুক্রবার (৩০ আগষ্ট) দুপুরে রাজধানীর পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে নিহত পল্লবী থানার ৩ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সহসভাপতি মো. আসিব মিয়ার পরিবারের সঙ্গে দেখা করে আর্থিক সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, গণহত্যাকারী প্রত্যেককে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাড় করাতে হবে এবং তাদেরকে বাংলার মাটিতেই বিচার করা হবে, বাংলাদেশের প্রতিটি মানুষ দেখবে, কিভাবে স্বৈরাচারের শাস্তি দেয়া হয়, বিচার করা হয়।

তিনি বলেন, বিগত ১৭ বছরে আমাদের দলের যে সব নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, বিএনপি নেতা চৌধুরী আলম, ইলিয়াস আলী, সাজেদুল ইসলাম সুমনসহ যে সব ভাইদের গুম করা হয়েছে। আজকের এই গুম দিবসে আমরা তাদেরকে গভীরভাবে স্মরণ করছি এবং কথা দিচ্ছি ইনশাআল্লাহ গুম খুনের বিচার আমরা দেখবো।

জাতীয় ফুটবল দলের সাবেক এ অধিনায়ক বলেন, বাংলাদেশের জনগণের প্রত্যাশা একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জনগণের ভোট প্রয়োগের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই সরকার জনগণের কথা মতো চলবে। দেশে আর কোন স্বৈরাচারের জন্ম হবে না।

আমরা আর কোন মায়ের বুক খালি হউক তা দেখতে চাই না উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আমরা বাংলাদেশে আর এ ধরনের রক্ত দেখতে চাই না। এদেশে আর প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না, বাংলাদেশের মানুষ সুন্দর ভাবে বসবাস করুক আমরা তা দেখতে চাই।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর এলাকায় হতাহতদের পরিবারের পাশে দাঁড়ানোর ধারাবাহিক কর্মসূচি পালন করা হচ্ছে।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু, শ্রমিকদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব কামরুজ্জামান, প্রচার সম্পাদক আহসানুল হক চৌধুরী, পল্লবী থানা যুবদলের সভাপতি নূর সালাম, পল্লবী ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, পল্লবী থানা মহিলা দলের সদস্য সচিব সৈয়দা দিলারা পলি, পল্লবী থানা শ্রমিক দলের আহ্বায়ক বশিরুল আলম, সদস্য সচিব সোহেল বেপারী, সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মো. মামুন, ৩ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি এমডি হালিম, সাধারণ সম্পাদক আল আমিনসহ প্রমুখ।

পরে বাদ জুমা আমিনুল হক রুপনগরের ৭ নম্বর ওয়ার্ডের এক দোয়া মাহফিলে যোগ দেন। দোয়া মাহফিলে মহানগর উত্তর বিএনপির মাহাবুব আলম মন্টু, যুবদল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাজ্জাদুল মেরাজ, পল্লবী থানা যুবদলের সভাপতি নূর সালাম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, রুপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ রাজু, থানা সদস্য ইউসুফ আলী মাদবর, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুর রহমান মামুন, সাধারণ সম্পাদক খোকন মাদবর, সিনিয়র সহসভাপতি ইমরান মুন্সি, স্বেচ্ছাসেবক দলনেতা মো. টুটুলসহ প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুল আওয়ামী ফ্যাসিবাদীদের ভাষায় কথা বলেছেন: জামায়াত

শনিবার (২৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি নিন্দা জানিয়ে বলেন, বিএনপি মহাসচিব বাংলাদেশ জামায়াতে ইসলামীকে পুরোপুরি রাজনৈতিভাবে নির্মূল করার হুমকি দিয়ে যে অসাংবিধানিক, অনাকাঙ্ক্ষিত এবং অশোভন বক্তব্য দিয়েছেন। এই বক্তব্য গণতন্ত্রের ভাষা নয়। এ ধরনের অনাকাঙ্ক্ষিত বক্তব্য দিয়ে তিনি পতিত আওয়ামী ফ্

২ দিন আগে

জাতীয় যুবশক্তির নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে যারা

সুপ্রিম কোর্টের আইনজীবী তারিকুল ইসলামকে সভাপতি ও প্রকৌশলী ফরহাদ সোহেলকে সাধারণ সম্পাদক করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির ৭ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

২ দিন আগে

ফাঁসিতে ঝুলব, না হয় গুপ্ত শিবিরকে হত্যা করব: ইবি ছাত্রদলের সাবেক সভাপতি

ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারকে নিয়ে যদি কোনো নোংরামি করা হয়, আমরা হয় মারব, না হয় মরব। হয় ফাঁসিতে ঝুলব, না হয় ওই গুপ্ত শিবির সন্ত্রাসীদেরকে নিজেরা আইন হাতে তুলে নিয়ে হত্যা করব।’

৩ দিন আগে

ইতিহাসে দুই মাসে কোনো সরকার এত অজনপ্রিয় হয়েছে কি না—নাহিদ ইসলামের প্রশ্ন

ইতিহাসে আর কোনো সরকার দুই মাসের ব্যবধানে এতটা অজনপ্রিয় হয়েছিল কি না—এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

৩ দিন আগে