প্রতিবেদক, রাজনীতি ডটকম

১৭ বছর ধরে বিএনপি রাজপথে আন্দোলন করলে এবং দলীয় নেতাকর্মীরা অব্যাহতভাবে জেল-জুলুমের শিকার হলেও কেউ কেউ বিএনপিকে কোনো কৃতিত্ব দিতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
তিনি বলেন, বিএনপি নাকি ১৭ বছরে কিছুই করে নাই! বিএনপির নেতাকর্মীরা জেলে যায়নি? এমনকি তারেক রহমান (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান) পর্যন্ত জেলে ছিল। আশ্চর্য হতে হয় কিছু কিছু ছেলে বলে, ১৭ বছর বিএনপি কী করছে! এটা যারা বলে তারা মিথ্যার সাগরে বসবাস করে। তারা বিএনপিকে কৃতিত্ব (ক্রেডিট) দিতে চায় না।
বৃহস্পতিবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষ্যে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
বিএনপির দীর্ঘ আন্দোলনের ফলই এখন সবাই ভোগ করছে উল্লেখ করে সমাবেশে মির্জা আব্বাস আরও বলেন, ১৭ বছর আমরা গাছের গোড়ায় পানি ঢেলে গোড়া নরম করেছি। সেই গাছের আগায় বসে আপনারা ফল খেয়েছেন। দুই দিনের আন্দোলনে তো হাসিনার পতন হয়ে যায় নাই।
সবাইকে রাজনৈতিক আচরণে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে বলতে আমরা নিজেরাই ফ্যাসিস্ট হয়ে যাচ্ছি কি না, একটু খেয়াল রাখা দরকার। আমরা বলতে কেবল বিএনপির কথা বলি নাই, সবার কথা বলছি।
জাতিসংঘের তত্ত্বাবধানে মিয়ানমারের রাখাইনে সহায়তা পাঠানোর জন্য ‘মানবিক করিডোর’ স্থাপন ইস্যুতেও কথা বলেন মির্জা আব্বাস। বলেন, মানবিক করিডোর দিতে গিয়ে পৃথিবীর বহু দেশ ধ্বংসের মুখোমুখি হয়েছে। তাই এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

শ্রমিক দলের মে দিবসের সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: ফোকাস বাংলা
সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খানসহ বিএনপি ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা সমাবেশে বক্তব্য রাখেন। রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোর নেতাকর্মীরা এতে অংশ নেন।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে