গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির মিছিলে হামলার অভিযোগ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
অবরোধ সফলে মিছিল করে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি। ছবি: সংগৃহীত

গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির অবরোধ সফলের মিছিলে হামলা করেছে বলে ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

বুধবার বিকেলে গণফোরাম চত্বরে এ হামলার ঘটনা ঘটে বলে দুই দলের নেতারা এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

এতে বলা হয়, ৪৮ ঘণ্টার অবরোধ সফল বুধবার বিকেল ৪টায় একটি বিক্ষোভ মিছিল বের করে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি। মিছিলটি আরামবাগ থেকে শুরু করে মতিঝিল শাপলা চত্বর হয়ে নটরডেম কলেজের সামনে দিয়ে আবার আরামবাগ ঘুরে গণফোরাম চত্বরে এসে সমাবেশ করে। এ সময় ছাত্রলীগ হামলা করে।

যৌথ বিবৃতিতে গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাড. এ কে এম জগলুল হায়দার আফ্রিক ও বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারি বলেন, গণতান্ত্রিক শান্তিপূর্ণ মিছিল সমাবেশে হামলা করে জনগণের এক দফা দাবি আদায়ের আন্দোলনকে বাধাগ্রস্ত করা যাবে না। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জনগণের দাবি উপেক্ষা করে ক্ষমতা কুক্ষিগত করতে ষড়যন্ত্রের যে নীল নকশা সাজাচ্ছে, তা প্রতিহত করা হবে। দলীয় গুন্ডা বাহিনীর আক্রমণের জবাব এ দেশের জনগণ দেবে।

গণফোরাম চত্বরে শান্তিপূর্ণ সমাবেশে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীন সরকারের সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা করে কোনো স্বৈরাচার সরকার জনগণের আন্দোলনকে রুখতে পারেনি, এই অবৈধ আওয়ামী লীগ সরকারও পারবে না।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপিও ফ্যাসিবাদী আ.লীগের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির

বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ

৪ দিন আগে

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৪ দিন আগে

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৪ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৪ দিন আগে