'ফেব্রুয়ারিতে নির্বাচন হলে অনেক বিতর্ক এড়ানো সম্ভব'

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ১২

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন,‘জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হলে অনেক বিতর্ক এড়িয়ে যাওয়া সম্ভব। বিএনপি সেটিই চায়।’ আজ বুধবার দুপুরে তিনি চুয়াডাঙ্গায় নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘বর্তমানে দেশে অচলাবস্থার সৃষ্টি করতে পিআর পদ্ধতির দাবি তোলা হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রচলিত পদ্ধতিতেই করতে হবে।’

পিআর পদ্ধতির দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘পিআর পদ্ধতি এদেশে আগে কখনও ছিল না। এর ভালোমন্দ নেপালের দিকে দেখলে বোঝা যায়। সেখানে ১০ বছরে ১০টি সরকার এসেছে। যারা এ দাবি করছে, জনগণ যদি দাবি মেনে আগামীতে তাদের বিজয়ী করে তখন তারা এ পদ্ধতির বাস্তবায়ন করতে পারবে।’

জাতীয় নির্বাচনে ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব সম্পর্কে দুদু বলেন, ‘ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ীদের মূল দল জাতীয় নির্বাচনেও ভালো করবে এমন নাও হতে পারে। এ ধরনের দৃষ্টান্ত ইতিপূর্বে দেখা যায়নি।’

চুয়াডাঙ্গার দু’টি আসনে বিএনপির বর্তমান অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ‘এ অঞ্চলের মানুষ বরাবরই ধানের শীষের পক্ষে অবস্থান নিয়েছে। আগামীতেও এ দু’টি আসনে ধানের শীষের প্রার্থীরা জিতবে বলে আমি বিশ্বাস করি।’

স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘চুয়াডাঙ্গা অঞ্চল কৃষি প্রধান এলাকা। আগামীতে এ অঞ্চলে কৃষি নির্ভর প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হলে সেটি অবশ্যই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে। আগামী দিনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে এমপি যেই হোক এ জেলার সার্বিক উন্নয়নে উদ্যোগ নেয়া হবে।’

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সরকারের চেয়ে প্রধানমন্ত্রীর প্রতি মানুষের সন্তুষ্টি বেশি: জরিপ

জরিপের ফলাফলে উঠে এসেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ভালোভাবে তার দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে ৬৫ দশমিক ৫০ শতাংশ, এনসিপি সমর্থকদের মধ্যে ৬৫ দশমিক ৮০ শতাংশ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে ৫২ দশমিক ৫০ শতাংশ।

১৬ ঘণ্টা আগে

সংসদীয় দলের সভা: বিদায়ী বক্তব্যে কান্নায় ভাসলেন মির্জা ফখরুল

সভায় অংশ নেওয়া একাধিক সংসদ সদস্য জানান, কয়েক মিনিটের বক্তব্যে অন্তত চার-পাঁচবার কেঁদেছিলেন মির্জা ফখরুল। এতে সভায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানও এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন।

১৯ ঘণ্টা আগে

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১৫ আগস্ট সংগঠনের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজিব আহসানের সঞ্চালনায় কেন্দ্রীয় কমিটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেন্দ্রীয় ও দেশব্যাপী নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

১ দিন আগে

‘চরম ব্যর্থ’ সরকার ফ্যাসিস্টের পথেই হাঁটছে: জামায়াত

বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর ভূমিকা সম্পর্কে প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, ‘আমরা দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করছি। হরতাল, ভাঙচুর বা জ্বালাও-পোড়াওয়ের পথে না গিয়ে সংসদ ও সংসদের বাইরে বিভিন্ন সমস্যা তুলে ধরে সরকারকে সহযোগিতা করা হচ্ছে।’

২ দিন আগে