সংলাপের মধ্য দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন চাই: ড. কামাল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন। ছবি: সংগৃহীত

গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, জাতীয় সংলাপের মধ্য দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন চাই। সেটা হলে আমরা (নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে) বিবেচনা করে সিদ্ধান্ত নেব। আমরা চাচ্ছি, দেশের জাতীয় ঐক্যকে আরও সুসংহত করতে। সবার সঙ্গে আলোচনা করে ঐকমত্যে আসা এবং তারপরে সবাইকে নিয়ে নির্বাচনে যাওয়ার কথা চিন্তা করা উচিত। এই চেষ্টা আমরা করে যাব।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে গণফোরামের বিশেষ কাউন্সিল ২০২৩ পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।

বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, জনগণ ঐক্যবদ্ধ হলে এই অবস্থা থেকে দেশকে রক্ষা করা সম্ভব। ঐক্যের গুরুত্ব আমরা সবসময়ই দিয়ে থাকি। নীতি-আদর্শকে কেন্দ্র করে ঐক্য। সেই ঐক্যের ভিত্তিতে জনগণকে সঙ্গে নিয়ে দেশকে বাঁচাতে যা করা দরকার আমরা তা করে যাব।

বিদেশি হস্তক্ষেপে দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আমাদেরকেই চেষ্টা করে যেতে হবে। দেশের এই পরিস্থিতিতে আমাদেরকে আমাদের মধ্যে থেকেই এটা পরিবর্তনের চেষ্টা করে যেতে হবে।

নির্বাচনী জোট গঠনের বিষয়ে এক প্রশ্নের জবাবে ড.কামাল বলেন, জোট গঠনে এখনো দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে দলের ভেতরে ও বাইরে আলোচনা চলছে।

এর আগে গণফোরামের ২০২৩ সালের বিশেষ জাতীয় কাউন্সিলের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়ে। এতে ইমেরিটাস সভাপতি হয়েছেন দলটির প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন। একইসঙ্গে সভাপতি হিসেবে মফিজুল ইসলাম খান কামাল এবং সাধারণ সম্পাদক হিসেবে ডা. মিজানুর রহমান স্থান পেয়েছেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপিও ফ্যাসিবাদী আ.লীগের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির

বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ

৪ দিন আগে

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৪ দিন আগে

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৪ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৪ দিন আগে