প্রতিবেদক, রাজনীতি ডটকম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থন জানিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ।
সোমবার সকালে মিছিলটি কালভার্ট রোড থেকে শুরু করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন হয়ে নাইটিঙ্গেল মোড় হয়ে পল্ট মোড়ে শেষ হয়। মিছিল শেষে কিছুক্ষণ পল্টন মোড় অবরোধ করে রাখেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলে দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।
গণঅধিকার পরিষদের সদস্যসচিব (ভারপ্রাপ্ত) ফারুক হাসান বলেন, এই সরকার এখন বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে এমপি মন্ত্রিত্বের অফার দিচ্ছে নির্বাচনে নিয়ে যাওয়ার জন্য। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, গণঅধিকার পরিষদ শেখ হাসিনার অধীনে কোনো পাতানো নির্বাচনে যাবে না। যতই চাপ আসুক, যতই নির্যাতন আসুক আমরা প্রয়োজনে কেরানীগঞ্জ কারাগারে যাব, তবুও এই সরকারের পাতানো ফাঁদে পা দিব না।
সরকার এখন লাগামছাড়া পাগলা ঘোরার মতন আচরণ শুরু করেছে। তারা যেকোনো মূল্যে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে।
ফারুক হাসান আরো বলেন, সরকার আমাদেরকে ভয় দেখাচ্ছে নির্বাচনে অংশ নেয়ার জন্য। আমি সরকারের গোয়েন্দা সংস্থাকে বলেছি, কারাগারে যাব তবুও অবৈধ সরকারের অধীনে নির্বাচনে যাব না।।
গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক কর্নেল অব. মিয়া মসিউজ্জামান বলেন, বর্তমান এই শেখ হাসিনার সরকার হলেন নব্য রাজাকারের সরকার। যারা শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবেন তারাও নব্য রাজাকার। আমরা গণঅধিকার পরিষদ এই নব্য রাজাকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নিব না।
গণঅধিকার পরিষদের নেতা মোজাম্মেল মিয়াজির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান, গণনেতা অধ্যাপক মাহবুব হোসেন, অ্যাডভোকেট শিরিন আকতার, জিয়াউর রহমান, আরিফ বিল্লাহ, মাহবুবুল হক শামীম, আব্দুল্লাহ, যুব অধিকার পরিষদের আহ্বায়ক সাকিব হোসাইন, ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব মুনতাসীর মাহমুদ প্রমুখ

বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ
৪ দিন আগে
সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।
৪ দিন আগে
শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
৪ দিন আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্
৪ দিন আগে