দেশে নেমেই প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনালাপ তারেক রহমানের

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১৮: ৩৯
ছবি: ভিডিও থেকে

বিমানবন্দরে নেমেই প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দীর্ঘ ১৭ বছর পর সপরিবারে দেশে ফিরেছেন তিনি। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪৩ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান থেকে নেমে ভিআইপি লাউঞ্জে গেলে তারেক রহমানকে অভ্যর্থনা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এরপর লাউঞ্জের একটি কক্ষে অপেক্ষারত তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু গোলাপ ফুলের মালা গলায় পরিয়ে দিয়ে স্বাগত জানান।

এ সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও কুশল বিনিময় করেন তিনি। এরপর মোবাইল ফোনে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন তারেক রহমান।

ফোনালাপে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও স্থিতিশীলতা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয় বলে জানা গেছে।

প্রধান উপদেষ্টা তাকে স্বদেশে প্রত্যাবর্তনের জন্য আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করেন।

তারেক রহমানও তার দেশে ফেরা উপলেক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। এ ছাড়া গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে এগিয়ে নিতে তার দল সরকারকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন তিনি।

ফোনালাপের শেষে তিনি প্রধান উপদেষ্টার কাছে দোয়া চান এবং সালাম দিয়ে কথা শেষ করেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি: শফিকুর রহমান

জনগণের দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি। এ লড়াই ১৮ কোটি মানুষের জন্য। জনগণের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।’

২ দিন আগে

গণভোটের রায়কে অপমান করেছে বিএনপি, প্রতিশোধ নিতে নেমেছি: জামায়াত আমির

লংমার্চের উদ্দেশ্য ব্যাখ্যা করে জামায়াতের আমির বলেন, ‘আপনাদের দাবিতে আমরা রাস্তায় নেমেছি। কোনো দলীয় নয়, ১৮ কোটি মানুষের দাবি নিয়ে নেমেছি।’ একই সঙ্গে তিনি বলেন, জনগণের স্বার্থে ঘোষিত আট দফা দাবি যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে।

২ দিন আগে

বিএনপি সরকার গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর জনগণের অধিকার হরণ করছে এবং গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অতীতে যারা গণতন্ত্র ধ্বংসের সঙ্গে জড়িত ছিল, তাদের স্থান ইতিহাসের আস্তাকুঁড়ে হয়েছে।

২ দিন আগে

৮ দফা প্রয়োজনে এক দফায় পরিণত হবে: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, ১১ দলীয় লংমার্চ দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে, জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে। তিনি আরও বলেন, এক দফা আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে।

২ দিন আগে
Advertisement