জুলাই সনদে ১ শতাংশও ছাড় দেবো না: নাহিদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ আগস্ট ২০২৫, ২২: ৫৩
মঙ্গলবার জাতীয় যুবশক্তির যুব সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: ভিডিও থেকে

সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কারণে বহুল কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্রে ছাড় দিতে হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেছেন, সেখানে ছাড় দিলেও জুলাই সনদে আর ১ শতাংশও ছাড় দেওয়া হবে না।

নাহিদ বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানকে ব্যর্থ করতে সব ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে। তবে সমীকরণ এখনো শেষ হয়নি। যারা এখনই সমীকরণ মিলিয়ে ফেলছে, তারা ভুল পথে হাঁটছে। গত এক বছর ছাড় দিয়েছি, জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, কিন্তু জুলাই সনদে এক শতাংশও ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) জাতীয় যুব সম্মেলন ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সম্মেলনের আয়োজক এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তি।

অভ্যুত্থানের শক্তি এখনো রাজপথে আছে বলে হুঁশিয়ারি দিয়ে নাহিদ বলেন, অভ্যুত্থানের এক বছর পার হয়েছে। অনেক হিসাব-নিকাশ করেছি। আকাঙ্ক্ষা পূরণ হয়নি। গত এক বছরে এনসিপি ছাড় দিয়েছে। এখন আর ছাড় দেবে না। জুলাই সনদের যে উদ্দেশ্য, তা প্রতিষ্ঠা করেই নির্বাচনে অংশ নেব।

নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে না পারলে আরেকটি ওয়ান-ইলেভেন আসতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, নির্বাচন চাই। তবে পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। জুলাই সনদে একবিন্দুও ছাড় দেওয়া হবে না। প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যেতে পারবে না।

জাতীয় যুবশক্তিকে দেশের ভ্যানগার্ড অভিহিত করে নাহিদ বলেন, নাগরিক পার্টি যেমন রাজপথ থেকে গড়ে ওঠা দল এবং সারা দেশে সংগঠিত হচ্ছে, তেমনি যুবশক্তিও রাজপথ থেকে গড়ে ওঠা দল। প্রায় প্রতিটি জেলায় জুলাই পদযাত্রার আয়োজক ছিল যুবশক্তি। সারা দেশে জাতীয় যুবশক্তির আলোড়ন তৈরি হয়েছে। যুবশক্তি শুধু জাতীয় নাগরিক পার্টির ভ্যানগার্ড নয়, দেশের ভ্যানগার্ড হবে।

জাতীয় প্রতিরক্ষার অংশ হিসেবে তরুণদের গড়ে তুলতে হবে বলেও মনে করেন নাহিদ ইসলাম। এর জন্য তরুণদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার কথা বলেছেন তিনি। নাহিদ বলেন, প্রশিক্ষণ দিয়ে তাদের দেশের গণপ্রতিরক্ষার অংশীদার করতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তরুণদের সবসময়ের জন্য প্রস্তুত করে রাখতে হবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংবিধান সংশোধন কমিটির বৈঠক ৪ আগস্ট, বিরোধী দলের ৫ পদ এখনো শূন্য

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অংশ হিসেবে গঠিত জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি প্রথমবারের মতো আগামী ৪ আগস্ট বৈঠকে বসছে। তবে সংবিধান সংস্কার নাকি সংশোধন— এ মৌলিক মতপার্থক্যের কারণে বিরোধী দল এখনো কমিটিতে যোগ না দেওয়ায় তাদের জন্য নির্ধারিত পাঁচটি পদ শূন্যই থাকছে।

১৫ ঘণ্টা আগে

‘কিছুই বদলায়নি’, রাষ্ট্র-প্রশাসনে কাঙ্ক্ষিত পরিবর্তন না হওয়ায় আক্ষেপ মির্জা ফখরুলের

জুলাই গণঅভ্যুত্থানে মানুষের আত্মত্যাগ এবং পরবর্তী জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পরও রাষ্ট্র ও প্রশাসনে কাঙ্ক্ষিত পরিবর্তন না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আমি দেখছি যে, কিছুই বদলায়নি।’

১৫ ঘণ্টা আগে

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা উভয়েই একমত, পারস্পরিক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং আমি যেমন সবসময় বলি, সার্বভৌম সমতার ভিত্তিতে আমাদের দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত।’

১৯ ঘণ্টা আগে

হবিগঞ্জ শহরে পৌঁছাতেই পারেননি এনসিপি নেতারা, লিখিত অভিযোগ দিলেন পুলিশ ফাঁড়িতে

অভিযোগ অনুযায়ী, হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন। এ ছাড়া আরও ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০ জনের বিরুদ্ধে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ও নেতাকর্মীদের মারধরের অভিযোগ করেছে দলটি।

১ দিন আগে