ফিলিস্তিনিদের দাবি মেনে নিতে ইসরায়েলকে বাধ্য করা হোক: জাসদ

বিজ্ঞপ্তি
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০২: ৫৫

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক আক্রমন-পাল্টা আক্রমনের ঘটনায় বিপুল সংখ্যক ফিলিস্তিনি ও ইসারায়েলির হতাহতের ঘটনা, ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের গাজাকে  ধ্বংসস্তুপে পরিনত করার ঘোষনা দিয়ে ইসরায়েলের আকাশ-ভুমি-নৌ তিন দিক দিয়ে নির্বিচার বোমা হামলা চালানো এবং ইসরায়েল কর্তৃক গাজায় খাদ্য, ঔষধ, পানি, বিদ্যুৎ সরবারহ বন্ধ করে দিয়ে ২৫ লক্ষ শরনার্থী ফিলিস্তিনিকে মৃত্যুর মুখে ঠেলে দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তারা অবিলম্বে ফিলিস্তিন-ইসরায়েল মধ্যে আক্রমন-পাল্টা আক্রমণ বন্ধ এবং ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত দাবি মানতে ইসরায়েলকে বাধ্য করার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানয়েছিন।

নেতৃবৃন্দ বলেন, জাতিসংঘের সিদ্ধান্তকে বছরের পর বছর বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যুদ্ধবাজ, আগ্রাসী, সম্প্রসারণবাদী, দখলদার, যুদ্ধাপরাধী, গণহত্যাকারী, ইসরায়েলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপের দেশগুলির নির্লজ্জ সমর্থন প্রদান মানবাধিকার, গণতন্ত্র, শান্তি নিয়ে তাদের দ্বৈতনীতি ও ভন্ডামির বহিঃপ্রকাশ।

তারা বলেন, কেবলমাত্র ফিলিস্তিনিদের দখলকৃত ভুমি ফিলিস্তিনিদের কাছে ফিরিয়ে দেয়া বা ইসরায়েলের দখল থেকে ফিলিস্তিনিদের ভুমি পুনরুদ্ধারের মধ্য দিয়ে  ফিলিস্তিন-ইসরায়েল বিরোধের ন্যায়সঙ্গত সমাধান সম্ভব।

দলগতভাবে জাসদ বরাবরের মতই ফিলিস্তিনিদের ভুমি থেকে ইসরায়েলিদের বিতাড়িত করে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকার ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সকল ধরণের সংগ্রামের সাথে একাত্মতা ও সংহতি প্রকাশ করছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল

স্থানীয় সরকার নির্বাচনের আইন ও বিধিমালার সংশোধন, নির্বাচন কমিশনে ‘বিএনপিপন্থী’ অতিরিক্ত সচিব নিয়োগ, সাতক্ষীতা-৪ আসনের জামায়েতের এমপির গাজী নজরুল ইসলামের বিষয়সহ আরও কয়েকটি বিষয়ে আলোচনা হতে পারে।

৮ ঘণ্টা আগে

বুধবার হবিগঞ্জে ফের সমাবেশ এনসিপির, সারা দেশেও বিক্ষোভ

হবিগঞ্জে দলীয় নেতাকর্মীদের ওপর হামলা করে তাদের অবরুদ্ধ রাখার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাশাপাশি যে হবিগঞ্জে হামলার ঘটনা ঘটেছে, সেখানে ফের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। বিএনপি কত রক্ত ঝরা

১৯ ঘণ্টা আগে

দলীয়করণ চললে বিএনপি থেকে ‘জাতীয়তাবাদী’ শব্দ বাদ দিতে হবে: সারজিস

সোমবার (২৭ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি’ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

১ দিন আগে

বিএনপিকে ফ্যাসিবাদী বলা জামায়াতের ‘জ্ঞানের অভাব’: ফখরুল

সিলেটে জামায়াতের জনসভায় দলটির আমিরের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, জামায়াতের নেতার উচিত নিজেদের দলের গঠনতন্ত্র আগে ভালোভাবে পড়া।

২ দিন আগে