ডাকসুতে প্রতি পদে ১৮ প্রার্থী, মনোনয়ন জমা দেননি ১৪৯ জন

ঢাবি প্রতিনিধি
বুধবার শেষ দিনে ডাকসু নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিতে ভিড় জমে যায়। ছবি: ফোকাস বাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করা ৬৫৮ শিক্ষার্থীর মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫০৯ জন। এ হিসাবে ডাকসুতে প্রতি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা পড়েছে ১৮টিরও বেশি।

এদিকে মনোনয়নপত্র সংগ্রহ করেও জমা দেননি ১৪৯ জন শিক্ষার্থী। সে হিসাবে মনোনয়ন নেওয়া প্রায় এক-চতুর্থাংশ শিক্ষার্থী সরে দাঁড়িয়েছেন বাছাইয়ে যাওয়ার আগেই।

ডাকসুতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত। নির্ধারিত সময় শেষে ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এক প্রেস ব্রিফিংয়ে মনোননয়নপত্র জমার হিসাব তুলে ধরেন।

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ব্রিফিংয়ে অধ্যাপক জসীম বলেন, এখন পর্যন্ত ডাকসুতে মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৬৫৮ জন। এর মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫০৯ জন।

হল সংসদের জন্য মোট এক হাজার ৪২৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানান অধ্যাপক জসীম। এ সময় ৯টি হলের মনোনয়নপত্র জমার হিসাব দেন তিনি। বাকি ৯টি হলের হিসাব দিতে আরও সময় লাগবে বলে তিনি জানান।

৯টি হলের মধ্যে ফজলুল হক মুসলিম হল সংসদের জন্য ৬৫ জন, শহিদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের জন্য ৮০ জন, হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের জন্য ৬৪ জন, শামসুন নাহার হল সংসদের জন্য ৩৭ জন ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের জন্য ৭৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ ছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংসদের জন্য ৬৮ জন, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল সংসদের জন্য ৩১ জন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদের জন্য ৩৬ জন ও কবি সুফিয়া কামাল হল সংসদের জন্য ৪০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর আগে বর্ধিত দিনে ডাকসুতে ৯৩টি ও হল সংসদে ২০১টি মনোনয়নপত্র বিক্রি হয়েছিল।

রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী, একজন প্রার্থী একাধিক মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। তবে একজন প্রার্থী কেবল একটি পদেই নির্বাচন করতে পারবেন। সেক্ষেত্রে একটি পদ রেখে বাকিগুলোতে মনোনয়ন প্রত্যাহার করে নিতে হবে। প্রত্যাহার না করলে সব মনোনয়নপত্রই বাতিল বলে গণ্য হবে।

এর আগে গত ১৮ আগস্ট ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের শেষ দিন থাকলেও বিপুলসংখ্যক শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহের জন্য ভিড় করলে অনেকে হল ও কেন্দ্রীয় দপ্তর থেকে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি।

এ অবস্থায় গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ সবার জন্য সমান ও সমুন্নত রাখার তাগিদে মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণের সময় একদিন করে বাড়িয়ে দেন রিটার্নিং কর্মকর্তারা। সে হিসাবে গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় শেষ হয় মনোনয়নপত্র সংগ্রহের সময়। আর আজ বিকেল ৫টা পর্যন্ত জমা নেওয়া হয়েছে মনোনয়নপত্র।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংসদে ‘যৌক্তিক’ বিরোধী দল হতে চায় জামায়াত

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।

৫ দিন আগে

বিভিন্ন গোষ্ঠী ‘মাথাচাড়া দিয়ে উঠছে’, প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর

৫ দিন আগে

বিশ্বকাপে কোন দলকে সমর্থন— জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।

৫ দিন আগে

‘জিয়াউর রহমান আর ১০ বছর বাঁচলে বাংলাদেশ অনন্য দেশ হতো’

বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না

৭ দিন আগে