বিকালে শপথ নিচ্ছেন আরও ৪ উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিধি আরও বড় হচ্ছে। নতুন করে পাঁচ উপদেষ্টা যুক্ত হচ্ছেন। এরমধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন- ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ও মুহাম্মদ ফাওজুল কবির খান।

শুক্রবার বিকাল ৪টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টারা শপথ নেবেন। চার থেকে পাঁচজন উপদেষ্টাকে শপথ পড়াতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি।

এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এ ছাড়া রয়েছেন ১৬ জন উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিনজন উপদেষ্টা ওইদিন শপথ নিতে পারেননি। তারা পরে শপথ নেন।

অন্য ১৬ জন উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টনের পর প্রধান উপদেষ্টা ড. ইউনূসের অধীনে এখন ২৪টি মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে। নতুন করে পাঁচজন শপথ নিলে অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টা হবেন ২২ জন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ইনুর রায় প্রত্যাখ্যান, রাজনৈতিক প্রতিবাদের ঘোষণা জাসদের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে দেওয়া রায় প্রত্যাখ্যান করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। একই সঙ্গে রায়কে ‘রাজনৈতিক প্রতিহিংসামূলক’ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি।

৬ দিন আগে

‘নিষেধাজ্ঞা থাকাকালে কোনো নামেই রাজনীতি করতে পারবে না আ.লীগ’

ডা. জাহেদ উর রহমান বলেন ‘আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে ততদিন তারা কোনো নামেই রাজনীতি করতে পারবে না।’ আদালতে সিদ্ধান্তের প্রেক্ষিতে তারা কার্যক্রম পরিচালনা করতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।

৬ দিন আগে

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, আনা হয়েছে ঢামেক হাসপাতালে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (৬১)। সোমবার ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

৭ দিন আগে

ত্রিপুরায় মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন ডা. প্রাণ গোপাল

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, তিনি ভারতের ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ

৯ দিন আগে