টানা চতুর্থবারের স্পিকার হলেন শিরীন শারমিন চৌধুরী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ড. শিরীন শারমিন চৌধুরী

দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম সভায় স্পিকার, সংসদ নেতা, ডেপুটি স্পিকার, সংসদ উপনেতা, চীফ হুইপ ও সংসদীয় দলের সেক্রেটারি পদসমূহের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী চতুর্থবারের মতো জাতীয় সংসদের স্পিকার মনোনীত হয়েছেন। এই নিয়ে তিনি টানা চতুর্থবারের মতো জাতীয় সংসদের স্পিকার হিসাবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বসম্মতিক্রমে সংসদীয় দলের সভায় সংসদ নেতা নির্বাচিত হয়েছেন। এই নিয়ে টানা চতুর্থ এবং পঞ্চমবারের মতো 'সংসদ নেতা' নির্বাচিত হয়েছেন তিনি।

একাদশ জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরীকে আবার দ্বাদশ সংসদের 'সংসদ উপনেতা' হিসেবে মনোনীত হয়েছেন।

জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো. শামসুল হক টুকু আবারও জাতীয় সংসদের ডেপুটি স্পীকার হিসেবে মনোনীত হয়েছেন।

দ্বিতীয়বারের মতো সরকারি দলের চীফ হুইপ এবং তৃতীয়বারের মতো আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি হিসেবে নূর ই আলম চৌধুরী মনোনীত হয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়নের সাবেক নেতাদের বিবৃতি— জিন্নাহকে স্মরণকারীরা স্বাধীনতাবিরোধী শক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।

১ দিন আগে

রাজনীতি ও ছাগলনামা

সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।

১ দিন আগে

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে হেফাজত

সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।

১ দিন আগে

রাজধানীতে আ.লীগের আরও ৩২ জন গ্রেপ্তার

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

১ দিন আগে
Advertisement