বিএনপিকে ফ্যাসিবাদী বলা জামায়াতের ‘জ্ঞানের অভাব’: ফখরুল

রংপুর প্রতিনিধি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমিরের সাম্প্রতিক বক্তব্যের কড়া জবাব দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপিকে ‘ফ্যাসিবাদী দল’ বলার সমালোচনা করে তিনি দাবি করেন, এ ধরনের মন্তব্য জ্ঞানের অভাব কিংবা একটি নির্দিষ্ট মানসিকতার প্রতিফলন।

সোমবার (২৭ জুলাই) রংপুর নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিআরডিবির বিভাগীয় নবনির্মিত পল্লী ভবনের উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল। জামায়াত বিএনপিকে ফ্যাসিবাদী দল বলে। আসলে তাদের জ্ঞানের অভাব আছে, অথবা তাদের মাইন্ডসেট এভাবে তৈরি হয়েছে।’

সিলেটে জামায়াতের জনসভায় দলটির আমিরের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, জামায়াতের নেতার উচিত নিজেদের দলের গঠনতন্ত্র আগে ভালোভাবে পড়া।

একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, জামায়াত নিজেই কতটা গণতান্ত্রিক দল, সেটি জনগণের বিবেচনার বিষয়।
বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, জনগণের ভোটে পাঁচবার ক্ষমতায় এসেছে বিএনপি। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েও সরকার গঠন করেছে দলটি। তাই দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও জনসমর্থনের ভিত্তিতেই বিএনপি আজকের অবস্থানে পৌঁছেছে।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় বর্তমানে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিএনপি।

স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কথা বলেন তিনি। জানান, চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে এ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
সরকারের কর্মকাণ্ড প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারের মেয়াদ মাত্র সাড়ে চার মাস। এর মধ্যেই কৃষকদের ১০ টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। পাশাপাশি কৃষি খাতে বরাদ্দ বাড়ানো, কৃষিকে লাভজনক করা, কৃষিপণ্য প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণ এবং কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

২ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৩ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

৩ দিন আগে

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

৩ দিন আগে