ডেস্ক, রাজনীতি ডটকম

দীর্ঘ প্রায় দেড় যুগ পর বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলের শীর্ষ নেতাদের নিয়ে বাবার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন তিনি। পরে কিছু সময় বাবার কবরের সামনে নীরবে দাঁড়িয়ে থাকেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার কিছু আগে ঢাকার শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিতে পৌঁছান তারেক রহমান। আশপাশের এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান।
এর আগে বিকেল ৩টার দিকে গুলশানের বাসভবন থেকে জিয়া উদ্যানের পথে রওয়ানা হন তারেক রহমান। গতকাল তার দেশে ফেরার দিন যেমন যাত্রাপথের পুরোটা নেতাকর্মীদের উপস্থিতিতে লোকারণ্যে পরিণত হয়, একই চিত্র ছিল আজও। ফলে গুলশান থেকে রওয়ানা দিয়ে আগারগাঁওয়ে বাবার কবর পর্যন্ত পৌঁছাতে তার সময় লাগে প্রায় দুই ঘণ্টা।
তারেক রহমান বিকেলে জিয়া উদ্যানে পৌঁছালেও সকাল থেকেই ওই এলাকায় বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। দলীয় পতাকা, ব্যানার ও পোস্টার নিয়ে সেখানে হাজির হন তারা। জুমার নামাজের পর গোটা এলাকা রীতিমতো জনসমুদ্রে পরিণত হয়। রাস্তার দুপাশ তো বটেই, গোটা রাস্তা দখল করে রেখে তারা স্লোগান দিতে থাকেন।
জিয়াউর রহমানের কবর জিয়ারতের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর; দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমদ, হাফিজ উদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু; সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছাড়াও আব্দুস সালাম, খায়রুল কবির খোকনসহ কেন্দ্রীয় নেতারা মোনাজাতে অংশ নেন।
বাবার কবর জিয়ারতের পর তারেক রহমান রওয়ানা হয়েছেন সাভারে জাতীয় স্মৃতিসৌধের পথে। সেখানে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি।
এর আগে গতকাল বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান। ১৭ বছর লন্ডনে থাকার পর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে দেশে ফিরেছেন তিনি।
দেশে ফিরেই বিমানবন্দর থেকে বিশেষ বাসে করে সরাসরি পূর্বাচল ৩০০ ফিট সড়কে বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে যান মা খালেদা জিয়াকে দেখতে। রাতে ফেরেন গুলশানের বাসায়।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
১ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
১ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
১ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
১ দিন আগে