জামায়াত আমিরের হার্টে ৩ ব্লক, দেশেই হবে বাইপাস সার্জারি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩০ জুলাই ২০২৫, ২৩: ৩৭
ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। এ অবস্থায় দ্রুত তার বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

ডা. শফিকুর রহমান সম্প্রতি সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের মহাসমাবেশে যোগ গিয়ে বক্তৃতা দেওয়ার সময় আচমকা মঞ্চে লুটিয়ে পড়েছিলেন৷

বুধবার (৩০ জুলাই) রাতে জামায়াত আমিরের পিএস মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে হঠাৎ মঞ্চে পড়ে যাওয়ার পর শফিকুর রহমানের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হয়েছে।

বুধবার কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামান তার এনজিওগ্রাম করেন। এতে হার্টে তিনটি মেজর ব্লক ধরা পড়েছে। চিকিৎসকরা এনজিওপ্লাস্টি না করে বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন।

নজরুল ইসলাম জানান, দলীয়ভাবে জামায়াত আমিরকে দেশের বাইরে পাঠানোর চিন্তা করা হচ্ছিল। কিন্তু তিনি সে প্রস্তাব নাকচ করেছেন। জানিয়েছেন, দেশের চিকিৎসার প্রতি তার পূর্ণ আস্থা আছে। তাই দেশেই জরুরি ভিত্তিতে এখন তার বাইপাস করার সিদ্ধান্ত হয়েছে।

ডা. শফিকুর রহমান এবং তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম।

এর আগে গত ১৯ জুলাই দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয় জামায়াতের মহাসমাবেশ। সেখানে শফিকুর রহমান বিকেল সোয়া ৫টার দিকে বক্তৃতা শুরু করেন। কিছুক্ষণ পরই তিনি মঞ্চে ঢলে পড়েন। পরে একাধিকবার দাঁড়িয়ে বক্তৃতা করার চেষ্টা করেও ব্যর্থ হন। শেষ পর্যন্ত বসেই বক্তৃতা শেষ করেন তিনি।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে