কয়েকজন উপদেষ্টাকে নিয়ে ‘আপত্তি’ জামায়াতের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর যমুনার সামনে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতে ইসলামীর নেতারা। ছবি: ভিডিও থেকে

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি পূর্ণ আস্থা রাখলেও অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াতে ইসলামী। দলটি বলছে, প্রধান উপদেষ্টার পাশে থেকে এসব উপদেষ্টা বিভ্রান্তি ছড়াচ্ছেন।

বুধবার (২২ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এসব উপদেষ্টাকে নিয়ে এমন ‘আপত্তি’র কথা তুলে ধরেছে জামায়াত। তবে কোন কোন উপদেষ্টাকে নিয়ে তাদের ‘আপত্তি’, সে বিষয়ে দলটি কিছু জানায়নি।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যমুনার সামনে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেন, ‘যারা উপদেষ্টা, তাদের ব্যাপারে বলেছি, সকলের ব্যাপারে নয়। আমরা বলেছি, কিছু কিছু লোক আপনাকে (প্রধান উপদেষ্টা) বিভ্রান্ত করে।’

জামায়াতের জ্যেষ্ঠ এই নেতা এ প্রসঙ্গে আরও বলেন, ‘আমরা বলেছি, আপনার (প্রধান উপদেষ্টা) প্রতি আমাদের আস্থা আছে। কিন্তু আপনার কিছু লোক আপনার পাশে থেকে আপনাকে বিভ্রান্ত করে এবং ওরা কোনো একটা দলের পক্ষে কাজ করে আমরা মনে করি। তাদের ব্যাপারে আপনার হুঁশিয়ার থাকা দরকার।’

বৈঠকে কোনো উপদেষ্টার অপসারণের দাবি তুলেছেন কি না— এ প্রশ্নের জবাবে আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘আমরা প্রথম দিন কেবল দৃষ্টি আকর্ষণ করছি... আমরা (এ প্রসঙ্গে) প্রথমেই অপসারণ চাইনি। আমরা বলছি, আমরা এখন দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সময় দিচ্ছি। আপনাকেও (প্রধান উপদেষ্টা) শুনতে দিচ্ছি। (তাতে) যদি (কাজ) না হয়, তাহলে আমরা যা যা করার সেগুলোর ব্যাপারে চিন্তা করব।’

জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার বিশেষ আদেশও চেয়েছে জামায়াতে ইসলামী, যার মাধ্যমে এই সনদকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে। আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘এটা কনস্টিটিউশন (সংবিধান) না, এটা হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট, যেটা কোনো সরকার এ রকম (অভ্যুত্থান বা বড় পরিবর্তন) একটি পরিস্থিতিতে পড়লে দেওয়ার এখতিয়ার রাখে। এবং উনি (প্রধান উপদেষ্টা) আমাদের সঙ্গে একমত হয়েছেন যে একটা আদেশের মাধ্যমে এইটা হবে।’

বুধবার যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় চার নেতা। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
বুধবার যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় চার নেতা। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

জুলাই সনদ বাস্তবায়নে জামায়াত শুরু থেকেই গণভোট আয়োজনের পক্ষে থাকলেও বিএনপি পরে জনগণের চাপের মুখে গণভোটের পক্ষে রাজি হয়েছে বলে জানান জামায়াতের এই নায়েবে আমির। জুলাই সনদের বিষয়ে অধ্যাদেশের বদলে তারা আদেশের পক্ষে বলেও জানান তিনি।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সৈয়দ আবদুল্লাহ তাহেরের নেতৃত্বে জামায়াতের চার সদস্যের প্রতিনিধি দলে আরও ছিলেন— সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা‘ছুম ও রফিকুল ইসলাম খান।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংসদে ‘যৌক্তিক’ বিরোধী দল হতে চায় জামায়াত

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।

৫ দিন আগে

বিভিন্ন গোষ্ঠী ‘মাথাচাড়া দিয়ে উঠছে’, প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর

৫ দিন আগে

বিশ্বকাপে কোন দলকে সমর্থন— জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।

৫ দিন আগে

‘জিয়াউর রহমান আর ১০ বছর বাঁচলে বাংলাদেশ অনন্য দেশ হতো’

বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না

৭ দিন আগে