খুলনা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের গণ-আকাঙ্ক্ষা পূরণের একটি ধাপ সম্পন্ন হতে যাচ্ছে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা।
বুধবার (১০ ডিসেম্বর) খুলনার ফুলতলা উপজেলার শিরোমণির ডাকাতিয়া পশ্চিম পাড়ার ভোটার সমাবেশে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, নির্বাচন কমিশন, সরকার, রাজনৈতিক দল ও জনগণ—সবাইকে মিলেই এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।
কোথাও কোথাও ভোটকেন্দ্রে যেতে না দেওয়ার ও ব্যালট ছিনিয়ে নেওয়ার আশঙ্কা আছে, এই পুরনো বাংলাদেশে আমরা ফিরতে চাই না।
তিনি বলেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে জামায়াত দেশের সব ধর্ম-বর্ণের মানুষের কাছে আস্থার প্রতীকে পরিণত হয়েছে। কিছু গোষ্ঠী হিন্দু সম্প্রদায়ের ওপর হুমকি-ধমকি দিয়ে আবার কর্তৃত্ববাদী শাসন ফিরিয়ে আনার চেষ্টা করছে। জনগণ আগামী নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে এসব অপচেষ্টা প্রতিহত করবে।
গোলাম পরওয়ার দাবি করেন, স্বাধীনতার পর থেকে জামায়াত কখনো হিন্দু সম্প্রদায়ের ওপর জুলুম-নির্যাতন চালায়নি, বরং সুযোগ পেলেই পাশে দাঁড়িয়েছে। তাই দাঁড়িপাল্লার পক্ষে বাড়ি-বাড়ি গিয়ে ভোট চাওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
১ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
১ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
১ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
১ দিন আগে