ঢাকা-১৫ আসনে ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা-১৩ ও ১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা এবং ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে তারা ঢাকা-১৫ আসনের জন্য মনোনয়নপত্র জমা দেন।

এ সময় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, মাওলানা আব্দুল হালিম ও কার্যনির্বাহী সদস্য মোবারক হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়া শেষে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আমরা আমিরের পক্ষে মনোনয়নপত্র জমা দিতে এসেছি। সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য একটি নির্বাচন জাতিকে উপহার দিতে পারব এ প্রত্যাশা করছি।’

তিনি আরও বলেন, ‘আমরা সবাই মিলে যেন একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারি, সেই প্রত্যাশা করছি। এ বিষয়ে আরও কাজ করার আছে। আমরা আশা করছি নির্বাচন কমিশন এ নিয়ে কার্যকর পদক্ষেপ নেবে।’

নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনী পরিবেশ নিয়ে নির্বাচন কমিশনের আরও কাজ করার প্রয়োজন রয়েছে।’

৩০০ আসনে শরিক দলগুলোর কে কতটি আসন পেয়েছে তা কবে জানা যাবে জানতে চাইলে জুবায়ের বলেন, ‘৩০০ আসনে প্রার্থী আমরা প্রায় নিশ্চিত করতে পেরেছি। আজ রাতের মধ্যেই জানিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘আমাদের এই আসন সমঝোতা কোনো জোটবদ্ধ নির্বাচন নয়। তবে এটি অন্য যেকোনো জোটের চেয়েও শক্তিশালী হবে, ইনশাআল্লাহ। প্রত্যেকে নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করব। শুধুমাত্র একটি আসনে একটি দল প্রার্থী থাকবে, বাকিরা সমর্থন জানাব।’

এ সময় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানান, ‘আরেকটি রাজনৈতিক দল আমাদের সঙ্গে যোগ দিচ্ছে। দলটির নাম পরে জানানো হবে।’

এর আগে গত ২৫ ডিসেম্বর জামায়াতের আমিরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

এদিকে ঢাকা-১৫ আসন থেকে আরও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মো. শফিকুল ইসলাম খান, এনসিপির আলমগীর ফেরদৌস, ইসলামী আন্দোলন বাংলাদেশের এস. এম. ফজলুল হক, গণফোরামের এ. কে. এম. শফিকুল ইসলাম এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

১ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

১ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

১ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

১ দিন আগে