প্রতিবেদক, রাজনীতি ডটকম

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, 'দু-একজন নেতা এখন বলছেন, আমরা এত অসৎ ছিলাম, আপনারা সৎ ছিলেন তো কেন ছেড়ে গেলেন না? আমরা ছেড়ে যাইনি যাতে অন্তত তিনটি মন্ত্রণালয় দুর্নীতির হাত থেকে রক্ষা পায়।'
বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা-১২ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী সাইফুল আলম খানের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শফিকুর রহমান জানান, জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী এবং সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ বিএনপি সরকারের তিনটি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করলেও তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসেনি।
বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল এই অভিযোগ ওঠার পর গত মঙ্গলবার ময়মনসিংহে নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেন, ‘যদি বিএনপি এতটাই দুর্নীতিগ্রস্ত হতো, তাহলে ওই দুই নেতা কেন পদত্যাগ করেননি? কারণ তারা জানতেন খালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতি দমন করছেন।’ এর পরিপ্রেক্ষিতে এ কথাগুলো বলেন জামায়াত আমির।
তিনি আরও বলেন, 'আমি রাজনীতি করব, আমি চাঁদাবাজিও করব, কিন্তু আমাকে চাঁদাবাজ বলবেন না। যদি চাঁদাবাজি করেন, তবে আপনাকে চাঁদাবাজ বলা হবে।'
জামায়াত আমির বলেন, ২০২৩ সালের জুলাই গণ-অভ্যুত্থানে মানুষ “We want justice” স্লোগান নিয়ে রাস্তায় নেমেছিল। সমাজে ন্যায়বিচার ও সাম্য প্রতিষ্ঠা করতে হবে। দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও দখলবাজরা সাধারণ মানুষের উপর জুলুম চালাচ্ছে।
শফিকুর রহমান চাঁদাবাজির বিরুদ্ধে দেশের ব্যবসায়ীদের এক হয়ে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, জামায়াতসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্য ক্ষমতায় গেলে দেশ থেকে চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের পরদিন থেকেই দেশের চিত্র পাল্টে যাবে বলে মন্তব্য করেন তিনি। শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে সঙ্গে সঙ্গে ৯০ ভাগ চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে। বাকি ১০ ভাগকে প্রথমে সতর্ক করা হবে, এরপরও না বুঝলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজ কার বাবা, কার ভাই বা কার সন্তান—সেটা দেখা হবে না। এক্ষেত্রে নির্দয় ও কঠোর আচরণ করা হবে।
শফিকুর রহমান বলেন, প্রশাসনের অবহেলা, দায়িত্ব পালনে গাফিলতি এবং কিছু জায়গায় হালুয়া-রুটির ভাগবাটোয়ারার কারণে চাঁদাবাজি হচ্ছে। তবে ১১ দলীয় নির্বাচনী ঐক্য ক্ষমতায় গেলে নির্বাচনের পরদিন ১৩ ফেব্রুয়ারি থেকেই দেশের চিত্র পাল্টে যাবে বলে দাবি করেন তিনি। তিনি বলেন, সেই ফলাফল বার্তা দেবে—১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীরা চাঁদাবাজি করে না এবং চাঁদাবাজি বরদাশতও করবে না।
প্রতিপক্ষকে সম্মান দেখানোর এবং গণতন্ত্রের পথে চলার পরামর্শ দেন জামায়াত আমির। তিনি জনগণকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান জানান।
জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা-১২ আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী সাইফুল আলম খান, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ, ডাকসু ভিপি মো. আবু সাদিক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক কাজী সাইফুল ইসলাম প্রমুখ।

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।
৬ দিন আগে
ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৬ দিন আগে
রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৬ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৭ দিন আগে