কুমিল্লা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, পূর্ণাঙ্গ সংস্কার না হলে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হবে। সেই সংশয় আমাদের দেশ ও রাজনীতিকে আবার সেই পুরনো ধাঁচে নিয়ে যাবে।
আমরা যে ভোরের আলো দেখেছি, সেটি অন্ধকারে আচ্ছন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) কুমিল্লা নগরীর একটি কনফারেন্স হলে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনকে ঘিরে গঠিত সংস্কার কমিটির সদস্য হয়েও একটি গোষ্ঠী পূর্ণাঙ্গ সংস্কার না চেয়ে কেবল নির্বাচন চাচ্ছে। যদি পূর্ণাঙ্গ সংস্কার ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে পুনরায় ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম হবে।
বিএনপিকে উদ্দেশ করে ডা. তাহের বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন হ্যাঁ-না ভোট করেছিলেন, তখন কিন্তু পার্লামেন্ট ছিল না। পরে তিনি যে রাজনীতিতে আসেন, সেটাও প্রোক্লেমেশনের মাধ্যমেই হয়েছিল। শহীদ জিয়া যেভাবে ভোট ও প্রোক্লেমেশন করেছিলেন, সেটাকে অনুসরণ করেই এবার আমরা-বিএনপি, জামায়াত, এনসিসি ও ইসলামী দলসহ অন্যান্য দল-যে সকল সংস্কারে একমত হয়েছি, সেগুলোর ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠানে আপনাদের ইতিবাচক ভূমিকা আশা করছি।
এ সময় জাতীয় পার্টিকে ‘আওয়ামী ফ্যাসিবাদের দোসর’ হিসেবে আখ্যা দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. তাহের।
তিনি বলেন, আমরা মনে করি, জনগণ আর জাতীয় পার্টিকে গ্রহণ করবে না।
ডা. তাহের আরও বলেন, জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে-এটি একটি অতি বুদ্ধিভিত্তিক পর্যালোচনা, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। আমরা বিএনপির বাইরে যতগুলো দল আছে, সবাই মিলে একটি সমঝোতার নির্বাচনের চেষ্টা করছি। সেখানে জাতীয় পার্টিকে যুক্ত করা হবে না।
এ সময় কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, নায়েবে আমির অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, সেক্রেটারি মো. মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, মোশারফ হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে