প্রতিবেদক, রাজনীতি ডটকম

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখে শত শত নারী-পুরুষ-শিশুকে হত্যার প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে বিক্ষোভ করেছেন ইসলামী বেশ কয়েকটি দলের নেতাকর্মীরা। তারা প্রতিবাদ মিছিল নিয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগরে যান। সেখানে মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়।
শুক্রবার (২১ মার্চ) বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জুমার নামাজ শেষে তারা বিক্ষোভ মিছিল শুরু করেন। এ সময় তারা ইসরায়েল ও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণ শাখা, হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখা, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ইসলামী ছাত্রশিবিরসহ আরও কয়েকটি সংগঠন এই প্রতিবাদে অংশ নেয়।

শুক্রবার বায়তুল মোকাররম এলাকায় ছিল কড়া নিরাপত্তা। ছবি: ফোকাস বাংলা
ইসলামী দলগুলো আগেই জুমার নামাজের পর বায়তুল মোকাররম থেকে বিক্ষোভের ডাক দিয়েছিল। এ কারণে সকাল থেকেই গোটা এলাকায় বাড়তি সতর্কতা দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে। পল্টন মোড়ে ঢাকা মহানগর পুলিশের জলকামান, এপিসি কার ও প্রিজন ভ্যানও রাখা ছিল।
দুপুরে বায়তুল মোকাররমে জুমার নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের ভেতরে প্রবেশের সময় তল্লাশিও চালানো হয়। পুলিশের পাশাপাশি মসজিদের প্রবেশ পথে সেনাবাহিনীর সদস্যদেরও অবস্থান করতে দেখা গেছে। এ ছাড়া নাইটিঙ্গেল মোড়ে ছিল বিজিবি সদস্যদের সতর্ক অবস্থান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১৬ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৮ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
১৮ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
১ দিন আগে