আরাকানে স্বাধীন মুসলিম রাষ্ট্র চায় জামায়াত

ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, বাংলাদেশের জন্য রোহিঙ্গাদের মানবেতর জীবনযাপন কোনো স্থায়ী সমাধান নয়, সমাধান হলো রোহিঙ্গাদের নিজ ভূমিতে প্রত্যাবাসন। এজন্য জামায়াতে ইসলামী আরাকানভিত্তিক স্বাধীন মুসলিম রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছে।

রোববার (২৭ এপ্রিল) বিকেলে রাজধানীর হোটেল ওয়েস্টিনে চীনা প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ডা. তাহের বলেন, চীনা কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে। তিনি জানান, গত ডিসেম্বরে জামায়াতের একটি প্রতিনিধি দল চীনা সরকারের আমন্ত্রণে বেইজিং সফর করেছিল। আজকের বৈঠক ছিল পার্টি টু পার্টি আলোচনার অংশ।

ডা. তাহের বলেন, চীন এখন বিশ্ব রাজনীতি, অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই জামায়াতে ইসলামী সবার সাথে সরকারি ও বেসরকারি পর্যায়ে সুসম্পর্ক স্থাপনের নীতিতে বিশ্বাস করে। সেই ধারাবাহিকতায় চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে এ বৈঠক।

তিনি জানান, তিস্তা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা সেতু এবং গভীর সমুদ্রবন্দর প্রকল্পে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে চীনা প্রতিনিধিদের। ব্লু ইকোনমি প্রসারে চীনের ভূমিকা চাওয়া হয়েছে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ডা. তাহের বলেন, ১১-১২ লাখ রোহিঙ্গার বাংলাদেশে অবস্থান সমস্যার সমাধান নয়। সমাধান হচ্ছে, রোহিঙ্গাদের নিজ ভূমি আরাকানে পুনর্বাসন। এজন্য রোহিঙ্গা সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে একটি স্বাধীন মুসলিম আরাকান স্টেট গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি জানান, চীনা কমিউনিস্ট পার্টি তাদের সরকারকে এ বিষয়ে অবহিত করবে এবং সম্ভাব্য উদ্যোগ নেবে।

তিনি আরও বলেন, নির্বাচিত বা অনির্বাচিত সরকারের বিষয়টি গুরুত্বপূর্ণ নয়, বরং মিউচ্যুয়াল ইন্টারেস্টের জায়গা থেকেই চীনের সঙ্গে সম্পর্ক রক্ষায় জামায়াত কাজ করছে।

এছাড়া, চলমান রাজনৈতিক সংস্কার ও নির্বাচন বিষয়েও আলোচনা হয়েছে। জামায়াত জানিয়েছে, নির্বাচন ডিসেম্বরে অথবা প্রয়োজন হলে জুনে অনুষ্ঠিত হতে পারে।

মতবিনিময় সভায় জামায়াতের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

আপত্তিকর চ্যাট ভাইরাল: ছাত্রশক্তি নেতাকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি, আদর্শ ও উদ্দেশ্যের পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাবিপ্রবি ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক সাজিদ আহমেদ মোল্লাকে সব ধরনের সাংগঠনিক দায়িত্ব ও পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

১ দিন আগে

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সার্জিও গরের, বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতায় জোর

প্রধানমন্ত্রীর কার্যালয় এক সংক্ষিপ্ত বার্তায় জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকা সফররত সার্জিও গরের সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়েছে।

১ দিন আগে

ত্রয়োদশে বিএনপির চেয়েও ১৮% বেশি খরচ জামায়াতের, শূন্য ব্যয় ২৮ দলের

কেবল বিএনপির তুলনায় নয়, দলীয়ভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি খরচ করা দলও বর্তমান সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। মোট খরচে তাদের পরেই অবস্থান বিএনপির। আর দল হিসেবে কোনো খরচই করেনি— এমন দলের সংখ্যা ২৮টি!

১ দিন আগে

তারেক রহমান ৬ মাসেই প্রমাণ দিয়েছেন, উনি ফেল করেছেন: পাটওয়ারী

সরকারের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘যেই পরীক্ষায় ফেল এই পরীক্ষায় আর তাকে দ্বিতীয়বার বসানো উচিত না। কারণ ১৮ কোটি মানুষ, এই মানুষের যেই পরীক্ষায় ফেল করে— এই বাসের ড্রাইভার যদি ১৮ কোটি মানুষকে নিয়ে এক্সিডেন্ট করে, তাহলে দেশের সার্বভৌমত্ব আর খুঁজে পাওয়া যাবে না।’

২ দিন আগে