প্রেতাত্মাদের উস্কে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে হাসিনা : জামায়াত সেক্রেটারি

রাজশাহী ব্যুরো

ছাত্রদের নেতৃত্বাধীন আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হওয়া স্বৈরশাসক হাসিনা ছোট ছোট ঘটনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে নিজে লুকিয়ে থেকে তার প্রেতাত্মাদেরকে উস্কে দিয়ে জনমনে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

আজ শুক্রবার সকালে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে মহানগরীর সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, 'দেশপ্রেমিক জনগণের সামনে, দেশপ্রেমিক সেনাবাহিনীর সামনে, দেশপ্রেমিক প্রশাসনের সামনে ও দেশপ্রেমিক ছাত্র জনতার সামনে এই ধরনের অরাজকতা মোকাবেলা করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ ধরনের চ্যালেঞ্জ শক্ত হাতে দমন করে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।'

তিনি আরও বলেন, 'কোনো চক্রান্ত, কোনো ষড়যন্ত্র, কোন গুজবে কান না দিয়ে নতুন এই অন্তর্বর্তীকালীন সরকারের নতুন বাংলাদেশ গড়তে সকল অংশগ্রহণমূলক ভালো কাজে আমরা আছি।'

জামায়াতে ইসলামীর সেক্রেটারি বলেন, 'আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করেছি, আমরা দেখতে পাচ্ছি সচিবালয় থেকে শুরু করে গুরুত্বপূর্ণ স্থানে স্বৈরাচারী শাসকের দালালেরা ঘাপটি মেরে বসে আছে। তারা আমাদের কথা শোনে না, জনগণের কথা শোনে না, তাদের সাথে কথা বললেই বোঝা যায় তাদের ফ্যাসিবাদের ওপর অনেক মায়া।'

তিনি আরো বলেন, 'অন্তর্বর্তীকালীন সরকারকে ফ্যাসিবাদীদের দালালদের সরাতে যতরকম সাহায্য, সহযোগিতা প্রয়োজন সকল সহযোগিতা আমাদের পক্ষ থেকে করা হবে। ফ্যাসিবাদী সরকারের দোসররা বিভিন্ন জায়গায় থেকে চক্রান্তের মাধ্যমে দেশ গঠনের প্রতিষ্ঠাকে ব্যর্থ করতে পারে। তারা যাতে দেশ গঠনের নতুন প্রচেষ্টাকে কোনভাবেই বিনষ্ট করতে না পারে সেদিকে নজর রাখতে হবে অন্তবর্তীকালীন সরকারকে।'

অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, 'অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদেরকে আমরা মনে করবো, তারা পুরোদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, নতুন বাংলাদেশ গড়ার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী হিসেবে আমরা মনে করব।'

তিনি বলেন, "জামায়াতে ইসলামীর মূলভিত্তি হচ্ছে রুকন। 'রুকন' শব্দের অর্থ স্তম্ভ বা খুঁটি, যা ভার বহন করতে সক্ষম কিছু বোঝায়। পবিত্র কোরআনে এই শব্দটি দুই স্থানে উল্লেখ রয়েছে, যা সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

গোলাম পরওয়ার বলেন, 'রুকনরা সংগঠনের মূল চালিকা শক্তি এবং তারা বাইয়াতের কর্মী। তাদের মর্যাদা যেমন বিশিষ্ট, তেমনি তাদের দায়িত্বও অনেক। জামায়াতের কর্মীদের নিজেদের মধ্যে নেতৃত্বের দক্ষতা বিকাশ করতে হবে। ইসলামি আন্দোলনে নেতৃত্ব প্রদানের জন্য কোরআন, সুন্নাহ ও ইসলামি সাহিত্য অধ্যয়নের মাধ্যমে নিজেদের যোগ্যতা বাড়াতে হবে।'

জামায়াতের রাজশাহী মহানগর আমির ড. মুহাম্মদ কেরামত আলীর সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, লেখক অনুবাদক ও মিডিয়া ব্যক্তিত্ব আলী আহমেদ মাবরুর, জামায়াতের রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, জামায়াতের মহানগরীর সেক্রেটারি এমাজ উদ্দিন মন্ডল প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

দলের নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: রিজভী

রুহুল কবির রিজভী আরও বলেন, ‘দলের মধ্যে শৃঙ্খলা রক্ষা করাই আমার মূল দায়িত্ব। দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কাজে জড়ালে এবং শৃঙ্খলা পরিপন্থি কাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

১ দিন আগে

প্রতিশ্রুতির কোনটিই রক্ষা করতে পারেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।

১ দিন আগে

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন ‘সিন্ডেকেটে’র আশঙ্কা জামায়াত-এনসিপির

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে

২ দিন আগে

জাতিসংঘ অধিবেশন: সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।

২ দিন আগে