প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীলরা যখন যেখানে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছে সেখানে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছে। যার উৎকৃষ্ট উদাহরণ জামায়াতের দুইজন মন্ত্রী।
এ পরিশুদ্ধ লোক তৈরি হয়েছে তাকওয়া অর্জনে চেষ্টারত থাকার মাধ্যমে। আল্লাহর ভয় ব্যতীত কখনও মানুষের জীবনের পরিশুদ্ধতা আসতে পারে না। জামায়াতে ইসলামী মানুষকে পরিশুদ্ধ করতে চায় এবং এ পরিশুদ্ধ মানুষদের নিয়েই একটি কল্যাণকর সমাজ প্রতিষ্ঠা করতে চায়।
সোমবার (১৭ মার্চ) বিকেলে বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে জেলা আইনজীবী সমিতি ভবনে সাংবাদিক, পেশাজীবী, বিশিষ্ট ব্যক্তিরা ও রাজনীতিবিদদের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বরিশাল জেলা আইনজীবী সমিতি ভবনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, দেশে অনেক সরকার এসেছে এবং গিয়েছে মানুষের কল্যাণ হয়নি, আল্লাহর দেওয়া বিধান সমাজে প্রতিষ্ঠা ব্যতীত সমাজ কলুষতা মুক্ত হতে পারে না।
তিনি বলেন, গত বছরও মহানগর জামায়াত এ রকম ইফতার মাহফিল করতে চেয়েছিল কিন্তু প্রবল বাধায় সেটা হতে পারেনি। আজকে সারা দেশে বিপুল উৎসাহ উদ্দীপনা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ইফতার মাহফিল বাস্তবায়িত হচ্ছে। এখনো দেশে শৃঙ্খলা ফিরে আসেনি। জুলুম নির্যাতন এখনো চলমান।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় ইফতার মাহফিল বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মাহফিলে দেশ-জাতির মঙ্গল এবং জাতীয় নেতাদের মুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করেন ঐতিহ্যবাহী করিম কুটির জামে মসজিদের খতিব মাওলানা শহিদুল ইসলাম।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নেতা এবায়দুল হক চান, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান নান্টু, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর গোলাম রব্বানী, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের প্রিন্সিপাল প্রফেসর হারুনুর রশিদ হাওলাদার, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, বরিশাল রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ, বরিশাল ইসলামি ব্যাংক হাসপাতালের সুপার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আলতাফ উদ্দিন আহমেদ, শিক্ষাবিদ প্রফেসর শামসুল হক, বিশিষ্ট আলেমেদ্বীন এ কিউ এম আবদুল হাকিম আল মাদানী, কোর্ট মসজিদের খতিব মাওলানা এ বি এম মোশাররফ হোসেন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আ ন ম মহিউল ইসলাম তাহের।

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর
৫ দিন আগে
সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।
৫ দিন আগে
বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না
৭ দিন আগে
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাজেটের মাধ্যমে জনগণকে স্বস্তি দিতে চাইলেও বিরোধীদল তা মানছে না; তবে ভোটের কালি শুকানোর আগেই সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।
৮ দিন আগে