টকশোতে জামায়াত নিয়ে মন্তব্যের জন্য রাফের দুঃখপ্রকাশ

ডেস্ক, রাজনীতি ডটকম

দেশের একটি বেসরকারি টেলিভিশন টকশোতে রাজনৈতিক দল জামায়াত ইসলামীকে নিয়ে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম সদস্যসচিব রাফে সালমান রিফাত। সেই মন্তব্যকে অনাকাঙ্ক্ষিত ভুল উল্লেখ করে এর জন্য দুঃখপ্রকাশ করেছেন রাফে।

আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুঃখপ্রকাশ করে পোস্ট করেন তিনি। ওই পোস্টে রাফে বলেন, গতকাল মিডিয়ায় আমার এক টকশোতে আমি জামায়াতে ইসলামী নিয়ে একটি আনাকাঙ্ক্ষিত মন্তব্য করেছি।

এই মন্তব্যটি অপ্রয়োজনীয় ছিলো এবং বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের জন্য অসম্মানজনকও ছিল। এই ভুলবশত করা মন্তব্য এবং জেশ্চারের জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত।

তিনি আরো বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতনের পর বিএনপি এবং জামায়াতে ইসলামী বাংলাদেশের বড় দুইটা রাজনৈতিক দল। আগামী দিনে এই দুটো দল বাংলাদেশে গণতন্ত্রের অগ্রযাত্রা এবং উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলেই আমরা বিশ্বাস করি।

অতীতের গণতান্ত্রিক নির্বাচনে এবং সাম্প্রতিক সময়ে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার করা জনমত জরিপেও বিএনপি এবং জামায়াত ইসলামীর এই জনসমর্থন দেখা গেছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানেও এই দল দুটোর ভূমিকা ছিল।

জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে আমারা যারা নতুন প্লাটফরমের উদ্যোগ নিয়েছি, আমরা বিএনপি, জামায়াত, এনসিপি সহ সকল রাজনৈতিক দলের প্রতি শ্রদ্ধাশীল এবং সবাই দেশের জন্য এক সাথে কাজ করবে এই আকাঙ্ক্ষা রাখি।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৭ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৯ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৯ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১ দিন আগে