বিএনপি আবু তালেবের, আওয়ামী লীগ আবু জাহেলের ভূমিকায়: মামুনুল হক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

ইসলামি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিএনপি আবু তালেবের ভূমিকায়, আর আওয়ামী লীগ আগাগোড়া আবু জাহেলের ভূমিকায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন বিএনপি ও আওয়ামী লীগকে এক পাল্লায় মাপা অনেক বড় অবিচার।

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রদল আয়োজিত ‘হিফযুল কোরআন ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার’ চূড়ান্ত পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ও ইসলামিক শক্তির সহযোগিতার মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে বলেও উল্লেখ করেছেন মামুনুল হক।

আওয়ামী লীগ ও বিএনপি কোনো ইসলামিক রাজনৈতিক সংগঠন নয়, তবে এই দুটির মধ্যে ঐতিহাসিক অনেক ব্যবধান রয়েছে বলে মন্তব্য করেন মামুনুল হক। এ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ও আওয়ামী লীগ কেউই ইসলামি রাজনীতি করে না বরং তাদের রাজনীতির ভিন্ন দর্শন রয়েছে। ঠিক যেমন আবু জাহেল এবং আবু তালেব—কেউই ইসলামের অনুসারী ছিলেন না। কিন্তু কেউ যদি আবু জাহেল ও আবু তালেবকে এক পাল্লায় মাপে, তার চেয়ে বড় জাহেল আর কেউ হতে পারে না।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের নিয়ে হিজবুল বাহার জাহাজে গিয়েছিলেন। সেখানে মেধার প্রতিযোগিতা হয়েছিল। পরে খালেদা জিয়া বাংলাদেশের সব বোর্ডের প্রথম ও দ্বিতীয় হওয়া শিক্ষার্থীদের বিদেশে নিয়ে যেতেন, জাতিসংঘের অধিবেশনে নিয়ে যেতেন। মেয়েদের উপবৃত্তি দিয়েছেন।

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী বলেন, ‘ছাত্রলীগের ছাত্ররাজনীতি আমাদের সমাজকে কলুষিত করেছিল। আমাদের সমাজ ও সংস্কৃতিকে ধ্বংস করেছিল। পাঁচ তারিখের পর জাতীয় রাজনীতি ও নেতৃত্বে পরিবর্তন এসেছে।’

বিএনপির আরেক যুগ্ম মহাসচিব হাবিব উন‌ নবী খান বলেন, ‘ছাত্রদল মেধাবীদের সংগঠন। আজকে আমরা কোরআন তিলাওয়াত শুনলাম। আমাদের ছোট্ট ছোট্ট ভাই-বোনেরা কত সুন্দর করে তিলাওয়াত করল। ছাত্রদল যেন এই ধরনের আয়োজন অব্যাহত রাখে।’

দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন বলেন, ছাত্রদলকে এই কোরআন তিলাওয়াত আয়োজন করার কথা বলেছিলেন তারেক রহমান। এটা এই ক্যাম্পাসে প্রথম। এর আগে ফ্যাসিস্ট হাসিনা এই ধরনের আয়োজন করতে দেননি।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ‘মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি আমাদের দায় রয়েছে। ছাত্রদলের পক্ষ থেকে আমাদের আশা থাকবে, আগামীতে যারাই জনগণের ভোটে নির্বাচিত হবেন তাঁরা মাদ্রাসা শিক্ষারর্থীদের প্রতি বিশেষ নজর রাখবেন।’

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৭ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৯ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৯ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১ দিন আগে