‘আবু সাঈদ আত্মত্যাগ না করলে আমার মতো ফাঁসির আসামি মুক্তি পেত কিনা…’

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সদ্য কারামুক্ত মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে দেশের সর্বস্তরের ছাত্র-জনতা, শিশু, যুবক ও বৃদ্ধরা তৎকালীন স্বৈরশাসকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। যার চূড়ান্ত পরিণতি ঘটে ৫ আগস্ট। আবু সাঈদ যদি আত্মত্যাগ না করতেন, তাহলে হয়তো আমার মতো একজন ফাঁসির আসামি মুক্তি পেত কিনা, তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। শুধু আমি নই, বিনা অপরাধে কারাবরণকারী হাজার হাজার রাজবন্দিও মুক্তি পেয়েছেন। সর্বোপরি, বাংলাদেশ ও তার ১৮ কোটি মানুষ মুক্তি পেয়েছে।

শুক্রবার সকালে ‘জুলাই গণ-অভ্যুত্থান’-এর অগ্রসেনানী ও পথপ্রদর্শক শহীদ আবু সাঈদের কবর জিয়ারতকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং শহীদ আবু সাঈদের শাহাদাত কবুল করা ও তার পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের তাওফিক দানের জন্য মহান রবের দরবারে কায়মনোবাক্যে দোয়া করেন।

এ সময় তার সফরসঙ্গী ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম, রংপুর জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানীসহ অন্যান্য নেতৃবৃন্দ। কবর জিয়ারতের পর তিনি শহীদ আবু সাঈদের পিতা ও তার দুই ভাইকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন।

তিনি আরো বলেন, শত শত ইসলামী ব্যক্তিত্ব, আলেম-ওলামা, যারা মানুষকে দ্বীনের শিক্ষা দেন, ইসলাম প্রচার করেন, তাদের কী অপরাধ ছিল! তাদের গ্রেপ্তার করে শত শত মামলা দিয়ে দিনের পর দিন নির্যাতন করা হয়েছে, অথচ তাদের কোনো দোষ ছিল না।

তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী সরকার শুধু জনগণ, দেশ বা গণতন্ত্রের বিরুদ্ধেই ছিল না, তারা ইসলামের বিরুদ্ধেও অবস্থান নিয়েছিল। বহু ধর্মীয় প্রতিষ্ঠান তারা ধ্বংস করেছে। এই অরাজক পরিস্থিতি থেকে শহীদ আবু সাঈদ জীবন দিয়ে দেশকে মুক্ত করার চেষ্টা করেছেন। তিনি শুধু বীরই নন, আমরা মনে করি তিনি একজন সত্যিকারের শহীদ। আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করেন।

তিনি আরও বলেন, আবু সাঈদ কেন জীবন দিলেন, আমাদের তা গভীরভাবে অনুধাবন করতে হবে। তার কোনো ব্যক্তিগত স্বার্থ বা আকাঙ্ক্ষা ছিল না। দেশের মানুষের ভোটাধিকার ছিল না, কথা বলার অধিকার ছিল না, জনগণ ছিল নির্যাতনের শিকার। এই প্রচণ্ড ক্ষোভ থেকেই সে জীবন দিয়েছে। তার ঈমান কত দৃঢ়-মজবুত ছিল এবং তিনি কত সাহসী বীর ছিলেন যে, তিনি পুলিশের সামনে বুক পেতে দিয়েছিলেন! এমন সাহস অনেকেই দেখাতে পারেনি।

তিনি বলেন, আমরা বিগত সাড়ে ১৫ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করেছি; কিন্তু আবু সাঈদের মতো সাহসিকতা দেখাতে পারিনি। আবু সাঈদ যেন একটি স্ফুলিঙ্গ, যিনি বাংলাদেশের মানুষকে শিক্ষা দিয়ে গেছেন যে, ভীতু ও কাপুরুষ হয়ে বাঁচা যাবে না। স্বৈরাচার যতই শক্তিশালী হোক না কেন, যদি জীবন বাজি রেখে তার বিরুদ্ধে দাঁড়ানো যায়, তাহলে কোনো স্বৈরাচারই টিকে থাকতে পারে না। আগামীতে যদি কেউ স্বৈরাচারী বা ফ্যাসিবাদী কার্যকলাপ চালাতে চায়, তবে আবু সাঈদের রক্তের ধারাবাহিকতায় দেশের মানুষ আবারও ফুঁসে উঠবে।

শেষে তিনি বলেন, আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই, আমরা যেন তার রক্তের সঙ্গে বেইমানি না করি। যে উদ্দেশ্যে সে জীবন দিয়েছে, তার বিরুদ্ধে যেন আমরা না যাই। দলীয় সংকীর্ণতা থেকে মুক্ত হয়ে আবু সাঈদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।

পরিশেষে, তিনি শহীদ আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকার ও দেশবাসীর প্রতি আহ্বান জানান। বলেন, শুধু ফটোসেশনের মাধ্যমে দায়িত্ব এড়িয়ে যাওয়া চলবে না।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৩ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৪ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৫ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১৯ ঘণ্টা আগে