প্রতিবেদক, রাজনীতি ডটকম

গত ১৬ বছরে জামায়াতের উপর আওয়ামী লীগ সরকার যে নির্যাতন করেছে তা দল হিসেবে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর বিজয় সরণির একটি রেস্টুরেন্টে মহানগর উত্তর জামায়াতে ইসলামী আয়োজিত দলটির আমিরের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভায় এ কথা বলেন ডা. শফিকুর রহমান।
কারও প্রতি কোনো প্রতিশোধ নেয়া হবে না আশ্বস্ত করে জামায়াতের আমির বলেছেন, ‘যদি ভিকটিম হিসেবে কেউ যদি বিচার প্রত্যাশী হয় তবে তাকে স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিতে সহায়তা করবেন তারা। ’
তিনি বলেন, জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণ করুণা নয়, তাদের ন্যায্য অধিকার চায়। বাংলাদেশকে নতুনভাবে গড়তে বিশাল মনের মানুষ দরকার।
সাংবাদিকদের উদ্দেশ করে তিনি বলেন, অতীতে সাংবাদিকদের মুখে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। তাদের কলমকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল। স্বাধীনভাবে লিখতে পারেনি। কিন্তু এখন সবাই জাগ্রত হয়েছে। আগামী দিনে আপনাদের সহযোগিতায় আমরা কাজ করবো ইনশাআল্লাহ।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী উত্তরে ঢাকা মহানগরী উত্তর সভাপতি মুহাম্মদ সেলিম উদ্দিন, সেক্রেটারি ড. রেজাউল করিমসহ দলের বিভিন্ন স্তরের নেতারা।

রুহুল কবির রিজভী আরও বলেন, ‘দলের মধ্যে শৃঙ্খলা রক্ষা করাই আমার মূল দায়িত্ব। দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কাজে জড়ালে এবং শৃঙ্খলা পরিপন্থি কাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
১ দিন আগে
বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।
১ দিন আগে
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে
২ দিন আগে
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।
২ দিন আগে