'আধিপত্যবাদী শক্তিই জামায়াতকে ক্ষমতায় আসতে দিবে না'

ডেস্ক, রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি, নাগরিক কমিটির সাবেক যুগ্ম সদস্যসচিব ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক রাফে সালমান রিফাত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনায় আছেন।

আজ মঙ্গলবার (১৮ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন তিনি। পোষ্টে বলেন, হিন্দুত্ববাদী শক্তি ও দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণেই মিশরের মোহাম্মদ মুরসি, তিউনিশিয়ার রশিদ ঘানুশি, তুরস্কের এরবাকানের মত বাংলাদেশেও জামায়াতে ইসলামীকে হয় ক্ষমতায় আসতে দেওয়া হবে না কিংবা ক্ষমতায় আসলেও স্যাবোটাজ ঘটিয়ে পতন ঘটানো হবে উল্লেখ করেছেন।

ওই পোস্টে রিফাত আরও বলেন, ঘনঘোর ফ্যাসিবাদে ছাত্রশিবিরের একজন কর্মী ও পরবর্তীতে নেতা হিসাবে আমি দেখেছি যে, ইসলামের নাম নিয়ে যে কেউই ক্ষমতায় আসতে চাক না কেন, তাকে ক্ষমতায় আসতে দেবে না দেশি-বিদেশি আধিপত্যবাদী শক্তিগুলো। এটা শুধু জামায়াতে ইসলামীর ক্ষেত্রেই প্রযোজ্য তা নয়, অন্য যে কারও জন্যই প্রযোজ্য।

তিনি বলেন, জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকেও ইসলামিস্ট আখ্যায়িত করে তাদের ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র হয়েছে, দীর্ঘদিন বিএনপিকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে।

রাফে সালমান বলেন, আমি বিশ্বাস করি, জামায়াতে ইসলামীর ক্ষমতায় আসার জন্য প্রয়োজনীয় জনসমর্থন ও যোগ্যতা আছে। কিন্তু হিন্দুত্ববাদী শক্তি ও দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণেই মিশরের মোহাম্মদ মুরসি, তিউনিশিয়ার রশিদ ঘানুশি, তুরস্কের এরবাকানের মত বাংলাদেশেও জামায়াতে ইসলামীকে হয় ক্ষমতায় আসতে দেওয়া হবে না কিংবা ক্ষমতায় আসলেও স্যাবোটাজ ঘটিয়ে পতন ঘটানো হবে।

জুলাই অভ্যুত্থানের এই সংগঠক আরও বলেন, দেশি-বিদেশি ইসলামোফোবিক চক্রান্তের বিরুদ্ধেই আমার দেড় দশকের রাজনৈতিক কর্মযজ্ঞ পরিচালিত হয়েছে। সামনেও তাই থাকবে। ঢাবি ছাত্রশিবিরের সাবেক সভাপতি হিসেবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আগামীর বাংলাদেশে ইসলামিস্ট ট্যাগ দিয়ে যোগ্যতা সত্ত্বেও কাউকে কোথাও থেকে বঞ্চিত করা বা স্যাবোটাজ ঘটিয়ে পদচ্যুত করা আমি মেনে নেবো না। এস্টাবলিশমেন্ট এবং ডিপ স্টেটের বিরুদ্ধে বাংলার মানুষের তাহযিব-তমুদ্দুনের পরাজয় কোনোদিনই মেনে নেওয়া হবে না।

তিনি বলছেন, আমরা এমন বাংলাদেশ তৈরি করতে চাই, যে বাংলাদেশে জনগণের ভোটে জামায়াতে ইসলামী বা অন্য কোন ‘ইসলামি’ দল ক্ষমতায় যেতে চাইলে যেন কোন দেশি-বিদেশি চক্রান্ত জনগণের ম্যান্ডেটকে ভূলুণ্ঠিত করতে না পারে। নারায়ে তাকবির ধ্বনিতে আগ্রাসী প্রতিবেশীর বিরুদ্ধে এদেশের মাটিকে হেফাজত করতে যাওয়া কৃষকরাই আমার আপনজন। স্রেফ দেশি-বিদেশি এলিটদের পছন্দ না জন্য তাদের অপছন্দের দলকে ক্ষমতায় আসতে না দেওয়ার যে অপসংস্কৃতি, আমরা ইনশাল্লাহ এটার পতন ঘটাবো।

সবশেষে এই ছাত্রনেতা বলেন, আশা করি আপনারা আমার সেন্সটা ধরতে পেরেছেন। এরপরও আমার কথায় যাদের অনুভূতি আঘাতপ্রাপ্ত হয়েছে তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমার উচিত ছিল বিষয়টা ব্যাখ্যা করে স্পষ্ট করা।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৭ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৯ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৯ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১ দিন আগে