প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, আমাদের লড়াই শুধু হাসিনার বিরুদ্ধে নয়, বরং যাদের মধ্যে ফ্যাসিবাদের চরিত্র ফুটে উঠবে, আমরা তাদের বিরুদ্ধেই লড়াই করব।
মঙ্গলবার দুপুরে রাজশাহী কলেজের রবীন্দ্র-নজরুল চত্বরে ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত কুরআন বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহিদুল ইসলাম বলেন, মানবসৃষ্ট কোনো মতবাদই শতভাগ ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেনি। বরং একসময় এসব মতবাদ নিজের সঙ্গেই সংঘর্ষে জড়িয়ে পড়ে। একমাত্র কুরআনের মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।
তিনি আরও বলেন, ১৯৮২ সালে মতিহার চত্বরে যারা আমাদের হত্যা করে ভেবেছিল ছাত্রশিবির নিঃশেষ হয়ে যাবে। ইসলামের পক্ষে কথা বলার কেউ থাকবে না। কিন্তু ২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে এমন ধারণা ভুল প্রমাণ করেছে ছাত্র-জনতা।
শিবিরের শীর্ষ এই নেতা বলেন, আপনারা যদি সত্যিকার অর্থে জুলাইয়ের চেতনা ধারণ করতে চান, বীর শহীদদের রক্তের ঋণ শোধ করতে চান, তাহলে কেবল কুরআনের আদর্শ ধারণ করেই দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই শহীদ আলী রায়হান, আবু সাঈদ শান্ত ও মুগ্ধদের আত্মা শান্তি পাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি শামীম উদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন তথ্য ও ডেভেলপমেন্ট সম্পাদক নাহিদুল ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ হোসাইন আহমেদ মেহেদী প্রমুখ।
উল্লেখ্য, ১১ মার্চ শহীদ দিবস উপলক্ষে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে ২৫০ জনের মাঝে কুরআন বিতরণ করা হয়।

জাতীয় মানবাধিকার কমিশনকে ‘বিরোধী দল ও মত দমন কমিশন’ বরে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ২০০৯ সালের জাতীয় মানবাধিকার কমিশন আইন পুনঃপ্রচলনের বিরোধিতা করে তিনি বলেছেন, এই আইন কার্যকর হলে তা জাতিকে এগিয়ে নেওয়ার পরিবর্তে পিছিয়ে দেবে।
২ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে শ্রীবরদী উপজেলা জামায়াতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।
২ দিন আগে
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলছেন, বিএনপি বিলটি পাশ করে জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে এবং তার মতে, "আওয়ামী লীগকে যদি স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হয় তাহলে তো দুনিয়ার সব স্বৈরশাসককেই সম্মান করতে হবে"।
৩ দিন আগে
নেপালের তরুণ প্রজন্মের মতো করে বাংলাদেশেও তরুণ প্রজন্মের উত্তাল বিক্ষোভ সরকারের পতন ঘটিয়েছিল। তবে প্রায় দুই বছর হতে চললেও বাংলাদেশ তরুণদের আন্দোলন এখন পর্যন্ত তেমন অর্থবহ রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে পারেনি।
৩ দিন আগে