প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আদর্শ করে গড়ে তুলতে পারিনি। আমরা প্রত্যাশা করি শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা ও গবেষণার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে উঠবে। এখান থেকে আদর্শ ও চরিত্রবান নাগরিক বের হবে বলে আমরা প্রত্যাশা করছি।
বুধবার (১২ মার্চ) রাজধানীর নয়াপল্টনে একটি কনভেনশন হলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইফতার মাহফিলে দোয়া মুনাজাত পরিচালনার আগে এসব কথা বলেন তিনি। বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এ ইফতারের আয়োজন করে ইসলামী ছাত্রশিবির।
জামায়াত আমির বলেন, অনেক রক্তের বিনিময়ে এ জাতি মুক্তি ও স্বাধীনতার স্বাদ পাওয়ার প্রত্যাশা করেছিল। কিন্তু এ প্রত্যাশা এখনো পূরণ হয়নি। জুলাই আন্দোলনে শহীদদের মাগফিরাত ও আহতদের মুক্তি কামনা করে ডা. শফিকুর রহমান।
সভাপতির বক্তব্যে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, গত ১৬ বছর ফ্যাসিজমের করালগ্রাসে শতাধিক নেতাকর্মীকে হারিয়েছি আমরা। আমাদের অসংখ্য নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন। হাজার হাজার নেতাকর্মীকে গুম করা হয়েছিল। এ গুম হওয়া নেতাদের অনেকের লাশ পেয়েছি। অনেকে আহত হয়ে ফিরে এসেছেন। এখনো ছয় জন নিখোঁজ রয়েছেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এ শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে আমরা মুক্তি পেয়েছি। এ অভ্যুত্থানে শিবিরের নেতাকর্মীরা ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। কিন্তু আমরা বলেছি এ আন্দোলনে একক কোনো নেতা বা মাস্টারমাইন্ড নেই। এ আন্দোলনের ক্রেডিট শহীদ, আহত ও গাজী ছাত্র জনতার।
ইফতার অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থান ও শিবিরের লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে পৃথক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম।

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর
৫ দিন আগে
সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।
৫ দিন আগে
বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না
৭ দিন আগে
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাজেটের মাধ্যমে জনগণকে স্বস্তি দিতে চাইলেও বিরোধীদল তা মানছে না; তবে ভোটের কালি শুকানোর আগেই সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।
৮ দিন আগে