তারেক রহমানকে বেশি গুরুত্ব দিলে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হবে: ইসলামী আন্দোলন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ইসলামী আন্দোলন বাংলাদেশ

লন্ডন সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক এখন রাজনৈতিক অঙ্গনের অন্যতম আলোচিত ইস্যু। তবে তারেক রহমানকে প্রধান উপদেষ্টা বেশি গুরুত্ব দিলে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হবে বলে মনে করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান এ ব্যাপারে দলের বক্তব্য তুলে ধরেন।

বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড গুরুত্বপূর্ণ। লেভেল প্লেয়িং ফিল্ড একটি বহুমাত্রিক রাজনৈতিক, প্রশাসনিক, মনস্তাত্ত্বিক ও নিরাপত্তা সম্পর্কিত বিষয়। প্রধান উপদেষ্টার লন্ডন সফরে একটি নির্দিষ্ট দলের প্রধানকে যেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, তাতে রাজনৈতিক ও মনস্তাত্ত্বিকভাবে দেশের পরিস্থিতি সে দলের প্রতি ঝুঁকে যাবে কি না, তা নিয়ে যথেষ্ট শঙ্কা তৈরি হয়েছে।

এ ধরনের ঘটনা স্পষ্টত লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রের স্বার্থে অন্তর্বর্তী সরকারের কাছে নিরপেক্ষ আচরণ প্রত্যাশা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

গাজী আতাউর রহমান বলেন, বিএনপি দেশের প্রধানতম দল। ফলে রাজনীতিতে তাদের মতামত ও তাদের দলীয় প্রধানের গুরুত্ব থাকবে, এটাই স্বাভাবিক। অভ্যুত্থান-পরবর্তী সময় বিএনপি ও তাদের দলীয় প্রধানের মতামতকে গুরুত্ব দিয়েই নানা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কিন্তু প্রধান উপদেষ্টার লন্ডন সফরে বিএনপির দলীয় প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ আয়োজনে সরকারের পক্ষ থেকে তোড়জোর, সাক্ষাতে তার অনুমোদন এবং তা নিয়ে দেশের রাজনীতি ও মিডিয়ায় যেভাবে উচ্চমাত্রা চড়ানো হচ্ছে, তাতে দেশে রাজনীতিতে একক ব্যক্তিকেন্দ্রীকতার অনাকাঙ্ক্ষিত বহিঃপ্রকাশ ঘটছে।

ইসলামী আন্দোলনের বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর আগে। এর আগে পৌনে এক শ বছরের জাতিগত রাজনৈতিক অভিজ্ঞতা আছে। ফলে দেশে একটি সমৃদ্ধ রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে বলে জাতি আশা করেছিল। বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পরে একটি সুস্থ্য, সমৃদ্ধ রাজনৈতিক সংস্কৃতির প্রত্যাশা করেছিল জাতি। কিন্তু, সাম্প্রতিক সময় দেশে যে রাজনৈতিক কালচার বিরাজ করছে, তা দেশবাসীকে হতাশ করছে।

দেশবাসী আশা করে, লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে দলীয় রাজনীতির বিশুদ্ধতা ও সংস্কারের আলাপ প্রাধান্য পাবে— উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

গাজী আতাউর রহমান আরও বলেন, বিএনপি যেভাবে চাঁদাবাজি ও সহিংসতা করছে, তা নিয়ন্ত্রণে যথাযথ ভূমিকা পালনে তারেক রহমানকে প্রধান উপদেষ্টা পরামর্শ দেবেন বলেও আমরা আশা করি। সংস্কার প্রক্রিয়ায় বিএনপি যেভাবে দ্বিমত পোষণ করছে, তা নিয়েও কথা বলবেন এবং জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় বিএনপি আরও দায়বদ্ধ হওয়ার বিষয়টি আলোচনায় স্থান পাবে বলে দেশবাসী আশা করছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

শেরপুর-৩ আসনে নির্বাচন বর্জন জামায়াত প্রার্থীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে শ্রীবরদী উপজেলা জামায়াতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

২ দিন আগে

আওয়ামী লীগ ‘নিষিদ্ধের’ সিদ্ধান্ত বিএনপি বহাল রাখার কারণ কী?

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলছেন, বিএনপি বিলটি পাশ করে জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে এবং তার মতে, "আওয়ামী লীগকে যদি স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হয় তাহলে তো দুনিয়ার সব স্বৈরশাসককেই সম্মান করতে হবে"।

৩ দিন আগে

বাংলাদেশের তরুণরা হোঁচট খেলেও নেপালের তরুণরা কীভাবে সফল হলো?

নেপালের তরুণ প্রজন্মের মতো করে বাংলাদেশেও তরুণ প্রজন্মের উত্তাল বিক্ষোভ সরকারের পতন ঘটিয়েছিল। তবে প্রায় দুই বছর হতে চললেও বাংলাদেশ তরুণদের আন্দোলন এখন পর্যন্ত তেমন অর্থবহ রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে পারেনি।

৩ দিন আগে

গণভোটের রায় বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ১১ দলীয় ঐক্যের

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য।

৪ দিন আগে